এক্সপ্লোর

Beldanga Chaos: 'ধৈর্য রেখে কথা বলেছি, কিন্তু সব জিনিসের একটা সীমা থাকে', বেলডাঙায় তাণ্ডবে মন্তব্য পুলিশের

সকাল গড়িয়ে, দুপুরে লাঠি-টিয়ার গ্যাস নিয়ে নামল পুলিশ। ফলে বিভিন্ন মহলে প্রশ্নটা রয়েই গেল। কেন রাস্তায় নামতে পুলিশের প্রায় ৩০ ঘণ্টা লেগে গেল?

শুক্রবার বেলডাঙায় তাণ্ডবের সময় দেখা যায়নি পুলিশকে। শনিবারও বেলডাঙায় অবরোধ তাণ্ডবের পর, অবশেষে সেখানে অ্যাকশনে নামল পুলিশ। লাঠিচার্জ করে তুলে দেওয়া হল অবরোধকারীদের। 

শুক্রবারের পর শনিবার। ফের প্রতিবাদের নামে বেলাগাম গুন্ডামি দেখল বেলডাঙা। বিক্ষোভের নামে চলল গুন্ডামি। আর শুক্রবারের পর শনিবারও সকাল থেকে ঘুরপাক খেল একটাই প্রশ্ন- কী করছে পুলিশ? বিতর্ক, সমালোচনার মুখে বেলাশেষে সক্রিয় হতে দেখা গেল উর্দিধারীদের। 

সকাল গড়িয়ে, দুপুরে লাঠি-টিয়ার গ্যাস নিয়ে নামল পুলিশ। ফলে বিভিন্ন মহলে প্রশ্নটা রয়েই গেল। কেন রাস্তায় নামতে পুলিশের প্রায় ৩০ ঘণ্টা লেগে গেল? শুক্রবার দিনভর তাণ্ডবের পরও শনিবার কী করছিল পুলিশ? শনিবার ফের তাণ্ডবের সুযোগ মিলল কী করে? ফের গন্ডগোল বাধতে পারে, সেই খবর কি ছিল না পুলিশের কাছে? 

তাহলে বিক্ষোভের নামে পরপর দু'দিন এই তাণ্ডব চলল কী করে? ৫ কিলোমিটার দীর্ঘ যানজট হল কী করে? বাস ভাঙচুর হল কী করে? ঘণ্টার পর ঘণ্টা রেল অবরোধে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হল কেন? এবিপি আনন্দর সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে আক্রান্ত হতে হল কেন?

শুক্রবার থেকে শনিবার। নৈরাজ্যের আগুনে জ্বলেছে বেলডাঙায়। এরই মধ্যে সামনে এসেছে এই পোস্ট। তাণ্ডবের ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার, সোশাল মিডিয়ার বেলডাঙ্গা মুর্শিদাবাদ নামে একটি গ্রুপে এই পোস্ট করা হয়।

যেখানে মৌলানা সওকত আলি আলবানি নামে একজন লেখেন, SIR-এর বিরুদ্ধে আগামী শুক্রবার আন্দোলনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কারণ নরেন্দ্র মোদি আমাদের মা-বোনদের ইজ্জত নিয়ে খেলা খেলছে।  পোস্টের আরেকটি অংশে মৌলানা সওকত আলি আলবানি আরও লেখেন, ২০২০ সালে যখন NRC-র কথা মোদিজি বলেছিলেন, তখন বেলডাঙা রেল স্টেশন ও থানায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ঠিক তেমনই এর বিরুদ্ধেও লড়তে গেলে, আমাদের BDO  অফিস, থানা ও রেল স্টেশন জ্বালিয়ে আবার দেখাতে হবে, SIR-এর আর কোনও অস্তিত্ব থাকবে না।

এখানেই প্রশ্ন উঠছে, পুলিশ এই পোস্টের কথা আগে জানলে, আগেভাগেই তারা তৎপর হয়নি কেন? শনিবার মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে বিহারে মারধরের অভিযোগে, শনিবার যে বড়ুয়ামোড়ে অশান্তি হয়, সেখানে থেকে বেলডাঙা থানার দূরত্ব মাত্র ১ কিলোমিটার। স্থানীয়দের দাবি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর সেখানে আসতে পুলিশের আসতে লেগে যায় ১ ঘণ্টারও বেশি সময়। দুপুরে বড়ুয়ামোড়ে আন্দোলনকারীদের সরায় পুলিশ। বেলডাঙা স্টেশনে আরপিএফকে সঙ্গে নিয়ে বিক্ষোভকারীদের হঠানো শুরু হয়। 

বারবার যখন প্রশ্ন উঠছে, এত দেরি কেন? এত কিছু হয়ে যাওয়ার পর কেন? তখনও পুলিশ সুপারের মুখে শোনা গেল ধৈর্য রাখার কথা! মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, 'পরিযায়ী শ্রমিক নিয়ে কিছু ইস্যু ছিল, কাল আমরা অনেকটা কথা বলেছি, ধৈর্য রেখে কথা বলেছি, কিন্তু সব জিনিসের একটা সীমা থাকে, (সীমা পেরিয়ে গেলে) সেটা আমরা বরদাস্ত করব না।' 

পুলিশের ভূমিকা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজাও। সিসিটিভি ফুটেজ দেখে বিক্ষোভকারীদের চিহ্নিত করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
West Bengal News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget