এক্সপ্লোর

Berhampore Durga Puja: অসুররূপে বিরাজমান, মহিষাসুর হলেন ‘ডোনাল্ড ট্রাম্প’, সাড়া ফেলল এই কমিটির পুজো...

Durga Puja 2025: মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটি এই কাণ্ড ঘটিয়েছে।

বহরমপুর: বাণিজ্যশুল্ক নিয়ে বিস্তর টানাপোড়েন। নানা মন্তব্যে ভারতকে অস্বস্তিতেও ফেলছেন তিনি। এককালে নরেন্দ্র মোদির 'ঘনিষ্ঠ বন্ধু' হিসেবে গণ্য হলেও, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই মুহূর্তে অস্বস্তিতে দিল্লি। দুর্গোৎসবেও এবার সেই টানাপোড়েন জায়গা করে নিল। বহরমপুরের একটি প্যান্ডেলে অসুর হিসেবে তুলে ধরা হল ট্রাম্পকে। (Berhampore Durga Puja)

মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটি এই কাণ্ড ঘটিয়েছে। তাদের প্যান্ডেলে ঠাকুরের যে মূর্তি রয়েছে, তাতে দুর্গার পায়ের কাছে অসুর রূপে বিরাজ করছেন ট্রাম্প। কারণ অসুরের মূর্তিই তৈরি করা হয়েছে ট্রাম্পের মুখের আদলে।  খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির এই ভাবনা সাড়া ফেলে দিয়েছে। অসুররূপী ট্রাম্পতে দেখতেই প্যান্ডেলে ভিড় করছেন মানুষজন। (Durga Puja 2025)

আমেরিকার মসনদে এবছর ট্রাম্পের প্রত্য়াবর্তন ভারতের জন্য একেবারেই সুখকর হয়নি। ক্ষমতা হাতে পেয়েই ভারতের উপর দুই দফায় ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে চলেছেন বার বার। শুধু তাই নয়, আমেরিকায় পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের সুযোগ-সুবিধায় কোপ বসিয়েছেন। ভারতীয় অভিবাসীদের প্রতি তাঁর সরকারের আচরণ নিয়েও প্রশ্ন উঠছে। এই ভূরাজনৈতিক টানাপোড়েনই এবার দুর্গোৎসবে জায়গা করে নিল। 

আজ ষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে মা দুর্গার পিতৃগৃহে আগমনের দিন৷ বোধনের পর দেবীর অধিবাস। বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা। গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা। সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে। জেলা-সহ শহর কলকাতা জুড়ে উৎসবের আমেজ। উত্তর থেকে দক্ষিণ, সব জায়গাতেই এক ছবি। 

ষষ্ঠীতে বোধনের পর, যথাযথ উপাচার মেনেই হচ্ছে মায়ের আরাধনা। এূবারে এবিপি আনন্দের সেরার শিরোপা পেয়েছে লেক কালীবাড়ি। এবিপি আনন্দ-র 'জেলার সেরা' শিরোপা জিতে নিয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট নিউটাউন অ্যান্ড পল্লি পাঠাগার। ৭৩ বছরে পা দিয়েছে এই ক্লাবের পুজো। এবারের থিম 'অপারেশন সিঁদুর'। গতকাল এই ক্লাবের পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাট নিউটাউন অ্যান্ড পল্লি পাঠাগারের সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন ব্যারাকপুরের নোনা বারোয়ারি ওয়েলফেয়ার সোসাইটির পুজোয় ঢাক বাজান তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী।  এবিপি আনন্দের বিশেষ সম্মান জিতে নিয়েছে অশোকনগর সর্বজনীনের পুজো। 

এর মধ্যে বিতর্কও মাথাচাড়া দিয়েছে। খানাকুলের পুজোয় শাসক-বিরোধী DVC-সংঘাত বেঁধেছে। খানাকুলের ঘোষপুর সর্বজনীনের থিম 'ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ' । ডিভিসির ছাড়া জলে খানাকুলের বন্যা, দাবি উদ্যোক্তাদের। বন্যার ছবি ফুটিয়ে তোলা হয়েছে পুজো প্যান্ডেলে । মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর প্যান্ডেলে জেলাশাসক-সহ আধিকারিকরা।  ডিভিসির ছাড়া জলে প্রতিবছর বন্যা, জেলাশাসকের মন্তব্যে বিতর্ক। জেলাশাসকের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শুভেন্দু অধিকারীর। 
'DVC-র বিরুদ্ধে ভিত্তহীন অভিযোগ তুলেছেন জেলাশাসক মুক্তা আর্য। সরকারি আধিকারিক হয়ে কীভাবে DVC-কে দোষারোপ?
রাজ্যের শাসক দলকে তুষ্ট করতেই জেলাশাসকের এমন মন্তব্য। DVC-কে বদনাম করতে এই পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক সুযোগসন্ধানের নির্লজ্জ উদাহরণ', জেলাশাসককে নিশানা করে আক্রমণ বিরোধী দলনেতার। 'শুভেন্দু অধিকারীও জানেন DVC-র ছাড়া জলে বন্যা হয়', বিরোধী দলনেতাকে পাল্টা জবাব স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget