এক্সপ্লোর

Humayun Kabir: 'দিদি আস্থা রাখলে বহরমপুরে অধীর চৌধুরীকে ২ লক্ষ ভোটে হারাব', হুঙ্কার হুমায়ুনের

TMC: এই মুহূর্তে বহরমপুর বাদে, জঙ্গিপুর আর মুর্শিদাবাদ - এই দুটি লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে

কলকাতা : মুর্শিদাবাদে ঐক্যবদ্ধভাবে লড়াই করলে, ৩টি আসনেই জয় সম্ভব। লোকসভার প্রস্তুতি বৈঠকে মুর্শিদাবাদের নেতাদের গতকাল এমনই বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী। আর এবার সেই সুরেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের আস্ফালন, "দিদি যদি আমার প্রতি বহরমপুরে আস্থা রাখেন, আমি ২০২৪ সালে অধীর চৌধুরীকে ২ লক্ষ ভোটে হারিয়ে প্রমাণ করব যে, হুমায়ুন কবীরের সঙ্গে কতটা জনসংযোগ আছে। মানুষ হুমায়ুন কবীরকে কতটা নেতা হিসাবে মান্যতা দেন।"

রাজ্যের ৪২ লোকসভা আসনেই জয়ের লক্ষে দলকে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্রের খবর। দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক থাকলেও, এ রাজ্যে বিভিন্ন ইস্যুতে তৃণমূল-কে চড়া সুরে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যিনি বহরমপুরের ৫ বারের সাংসদ। আর শুক্রবার অধীরের জেলা মুর্শিদাবাদের নেতাদের নিয়েই বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল নেত্রী বৈঠকে বলেন, মুর্শিদাবাদে ঐক্যবদ্ধভাবে লড়াই করলে, ৩টি আসনেই জয় সম্ভব। ঝগড়াঝাটি না করে, জেলা, মহকুমা এবং বুথস্তরের নেতাদের মধ্যে সমন্বয় বাড়ান।

এই মুহূর্তে বহরমপুর বাদে, জঙ্গিপুর আর মুর্শিদাবাদ - এই দুটি লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে। সূত্রের খবর, এই প্রসঙ্গে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, বহরমপুরে অধীর চৌধুরী একটা বড় চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে থামিয়ে দিয়ে বলেন - ধুর, কেউ কোনও চ্যালেঞ্জ নয়! কোনও কেউ ফ্যাক্টর নয়। ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিন। ৩টি আসনেই জয় সম্ভব! পরে হুমায়ুন কবীর বলেন, "৩টি আসনই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব।" আর আজ সেই আত্মবিশ্বাসের সুরে চ্যালেঞ্জ ছুড়ে বসলেন অধীর চৌধুরীকে।

এর পাশাপাশি তিনি বলেন, "দিদি আমাকে স্নেহ করেন, তাই কোনও সময় কোনও ভুল করলে বা ফাউল করলে আমাকে বকাও দেন। এটাকে আমি কিছু মনে করি না। আমি মনে করি, আমাকে গুরুজনের কাছে শিক্ষা নিতে হবে। রাজনীতির ময়দানে তিনি আমার নেত্রী, গুরুজন। তাঁকে নিয়ে আমার বলারই কিছু নেই। তাঁকে আমি শ্রদ্ধা করি। কিন্তু, তাঁকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলায় কিছু ব্যক্তি দলের পাট্টা নিয়ে বসে আছেন। তাঁদের অঙুলিহেলনে আমাদের চলতে হবে। মুর্শিদাবাদে মানুষকে যেন কেউ রং ট্রিটমেন্ট না করে। আমি সবসময় বলি, মুর্শিদাবাদ জেলা একসময় বাংলা-বিহার-ওড়িশাকে নেতৃত্ব দিত। সেই জেলা বাংলার মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী রাখবে এটাই স্বাভাবিক। কিন্তু, ২৬-২৮-৩০ বছরের ছেলেরা প্রবীণ রাজনীতিকদের অবহেলা করবেন, এটা মন থেকে মেনে নেওয়া যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যিই যোগ্য নেতৃত্ব হয়ে উঠেছেন। কিন্তু, তিনি তো শুধু ডায়মন্ড হারবারের সাংসদ নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব হিসাবে মানি। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার আবেদন, উনি যেন কারও কথা শুনে প্রতিহিংসাপরায়ণ হয়ে কোনও কিছু না করেন। তাহলে আমাদের দুঃখ হয়। দল ছাঁটাই করলে পরোয়া করি না। মুর্শিদাবাদে রাজনৈতিক প্রেক্ষাপটে হুমায়ুন কবীর বিরল নাম।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন

ভিডিও

Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা
Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget