এক্সপ্লোর

Murshidabad News: ফের প্রকাশ্যে কোন্দল, ক্ষোভ উগরে দলীয় পদ থেকে অব্যাহতি চাইলেন বিজেপি নেতৃত্ব

আজ সাংবাদিক বৈঠক করে দলের জেলা সভাপতি শাখারভ সরকারের বিরুদ্ধে তোপ দাগেন পদত্যাগী নেতা।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে বিজেপিতে ফাটল আরও চওড়া হল। জেলা সভাপতিকে তীব্র আক্রমণ করে ইস্তফা দিলেন দুই বিজেপি নেতা। যদিও বিদ্রোহীদের গুরুত্ব দিচ্ছেন না বিজেপি জেলা সভাপতি। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

ফের মুর্শিদাবাদে প্রকাশ্যে বিজেপির ঘরোয়া কোন্দল। জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি চাইলেন বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক প্রতাপ হালদার ও জেলা কার্যকরী সমিতির সদস্য তড়িৎ সরকার। আজ সাংবাদিক বৈঠক করে দলের জেলা সভাপতি শাখারভ সরকারের বিরুদ্ধে তোপ দাগেন পদত্যাগী নেতা।

বিক্ষুব্ধ বিজেপি নেতার অভিযোগ, দলে পুরনো নেতা, কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। পুরভোটে প্রার্থী নির্বাচনের ব্যাপারেও কোনও আলোচনা করা হয়নি বলে বিক্ষুব্ধ বিজেপি নেতার দাবি। গুরুত্ব রয়েছে বলেই ওই নেতাদের দলীয় পদে রাখা হয়েছে। এমনই প্রতিক্রিয়া বিজেপি জেলা সভাপতির। 

গত সপ্তাহে, জেলা সভাপতির দিকে আঙুল তুলে, রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। বৃহস্পতিবার রঘুনাথগঞ্জে বিজেপির অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে দলেরই একাংশের বিরুদ্ধে।

এই প্রেক্ষাপটে মুর্শিদাবাদ দক্ষিণের জেলা সভাপতি শাখারভ সরকারের বিরুদ্ধে তোপ দেগে পদত্যাগ করলেন, বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক প্রতাপ হালদার ও জেলা কার্যকরী সমিতির সদস্য তড়িৎ সরকার।

এপ্রিলের শুরুতে গৌরীশঙ্কর ঘোষকে সরিয়ে বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি করা হয় শাখারভ সরকারকে। তারপরই বিদ্রোহ ক্রমশ বাড়ছে গেরুয়া শিবিরে। পদত্যাগী নেতারা জেলা রাজনীতিতে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের অনুগামী হিসেবে পরিচিত। তাঁদেরই একজনের চাঞ্চল্যকর অভিযোগ, তৃণমূলের সঙ্গে আঁতাত করে চলছেন বিজেপি জেলা সভাপতি।

তাঁর বিরুদ্ধে বিদ্রোহ চরম আকার নিলেও, মচকাচ্ছেন না বিজেপির জেলা সভাপতি। জেলা সভাপতিকে নিয়ে বিজেপিতে তীব্র অসন্তোষ বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূলে সোমবার মুর্শিদাবাদ যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার আগে গেরুয়া শিবিরের কোন্দল আরও তীব্র আকার নিল।

সেরা শিরোনাম

Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget