এক্সপ্লোর

Murshidabad: তৃণমূলের মোকাবিলায় বহরমপুরে বাহিনী তৈরি করছে বিজেপি

BJP: বহরমপুরে এবার বিশেষ বাহিনী তৈরি করছে বিজেপি। তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলায় বাহিনী গঠন করা হচ্ছে বলে জানিয়েছে গেরুয়া শিবির। বিজেপির তো বাহিনী রয়েছেই, কটাক্ষ কংগ্রেসের।

রাজীব চৌধুরী, বহরমপুর: উত্তরপ্রদেশ-সহ (Uttar Pradesh) চার রাজ্যে বিধানসভা ভোটে (Assembly Elections 2022) বিরাট জয় পেয়েছে বিজেপি (BJP)। আর সেই জয়কে সম্বল করেই, বাংলায় ঘুরে দাঁড়াতে চাইছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, সংগঠন গোছানোর ক্ষেত্রে মুর্শিদাবাদকে (Murshidabad) পাখির চোখ করা হচ্ছে। লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) আগে বহরমপুরে (Berhampore) বিশেষ দলীয় বাহিনী তৈরি করতে চলেছে গেরুয়া শিবির। 

কিন্তু কেন বহরমপুরে এরকম বাহিনী তৈরি করছে বিজেপি? বিধানসভা ভোটের নিরিখে বহরমপুরের ২৮টির মধ্যে ২৭টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। কিন্তু পুরভোটের (Municipal Election) ফল ঘোষণার পর দেখা যায় ২২টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল। কংগ্রেস দখল করেছে ৬টি ওয়ার্ড। বিজেপি শূন্য হয়ে গেছে। ২১টি ওয়ার্ডে তৃতীয় স্থানে নেমে গিয়েছে বিজেপি। 

আরও পড়ুন বাড়ির কাছেই ধারাল অস্ত্রের কোপ, খুনে অভিযুক্ত পড়শি

মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকার বলেছেন, ‘পুরভোটের ফল নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এখানে তো ভোট হয়নি। ব্রিটিশকে তাড়িয়েছিল আজাদ হিন্দ বাহিনী। আমরাও বাহিনী তৈরি করে তৃণমূলের সন্ত্রাস মোকাবিলা করব। পুলিশের উপর ভরসা নেই। তাই নিজেদেরই বাহিনী তৈরি করছি আমরা।’

এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস ও তৃণমূল। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাসের কটাক্ষ, ‘বিজেপির তো বাহিনী আছেই। আরএসএস আছে, বজরং দল আছে। তৃণমূল-বিজেপি আসলে একে অপরের পরিপূরক।’

বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শাওনি সিংহ রায় বলেছেন, ‘বিজেপি বুঝতে পারছে, বাংলার মানুষের মন তারা জয় করতে পারেনি। আগামী ২৪-এর ভোট তাদের কাছে একটা বিভীষিকা। তাই তারা এমন একটা  বাহিনী তৈরি করছে যে বাহিনী গণতন্ত্রকে হত্যা করে কারচুপি করে আগামী  দিনের ভোট করবে।’

রাজ্যে ইতিমধ্যেই জয় হিন্দ বাহিনী রয়েছে তৃণমূলের। এবার দলীয় সাংগঠনিক বাহিনী তৈরির রাস্তায় হাঁটল বিজেপিও। 

সেরা শিরোনাম

Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
Durga Pujo Weather Updates: পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget