এক্সপ্লোর

Murshidabad News: বাড়ির কাছেই ধারাল অস্ত্রের কোপ, খুনে অভিযুক্ত পড়শি

Murshidabad News: সামান্য বিবাদ থেকে ভয়াবহ খুন। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল পড়শিদের বিরুদ্ধে। ঘটনাস্থল মুর্শিদাবাদের কান্দির হিজলে।

রাজীব চৌধুরী, কান্দি: সামান্য বিবাদ থেকে ভয়াবহ খুন। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল পড়শিদের বিরুদ্ধে। এমনটাই মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদে (murshidabad)। জেলার কান্দি (kandi) ব্লকের হিজলের আহিরনগরে বুধবার এই খুনের অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তির নাম শুকুর শেখ। তাঁকে খুনের অভিযোগ উঠেছে পড়শি কাইমুদ্দিন শেখ ও তাঁর সঙ্গীদের উপর। স্থানীয় সূত্রে দাবি, এলাকায় প্রায় কাছাকাছি বাড়ি এই দুই পরিবারের। দীর্ঘদিন ধরেই বিভিন্ন কারণে দুই পরিবারের মধ্যে বিবাদ রয়েছে। মাঝেমধ্যেই তা মাথাচাড়া দেয়। প্রায়শই নানা ঝামেলা হয়েছে। পড়শিদের কারও কারও দাবি, জমি সংক্রান্ত বিবাদও হয়েছিল এই দুজনের মধ্যে। তারমধ্যেই ফের ঝামেলা শুরু হয়। 
নিহত শুকুর শেখের পরিবারের দাবি, বুধবার কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন শুকুর শেখ। বাড়ির কাছেই রয়েছে সেই পরিবারের জমি। মাত্র ৫০০ মিটার দূরে থাকা জমি থেকে কলাই তুলতে গিয়েছিলেন শুকুর, দাবি তাঁর পরিবারের। অভিযোগ, তখনই ওই জমিতে যায় প্রতিবেশী কাইমুদ্দিন শেখ ও তাঁর সঙ্গীরা। কোনও কারণে ফের বচসা শুরু হয় দুই জনের মধ্য়ে। বচসা থেকেই হাতাহাতি শুরু হয় বলে দাবি শুকুরের পরিবারের। তারপরেই কাইমুদ্দিন ও তাঁর সঙ্গীরা ধারাল অস্ত্র (sharp weapon) নিয়ে ঝাপিয়ে পড়েন বলে অভিযোগ।
ঝামেলার আওয়াজ শুনে ওই মাঠের দিকে দৌড়ে যান শুকুরের পরিবারের লোকজন। সেখানে গিয়ে মাঠে শুকুরের দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। জমিতে রক্তের দাগ ছিল বলেও অভিযোগ। কাইমুদ্দিনদের ধারাল অস্ত্রের আঘাতেই মৃত্যু হয়েছে শুকুরের, দাবি পরিবারে লোকদের। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশে। কান্দি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে কান্দি মহকুমা হাসপাতালে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ (police)।    

আরও পড়ুন: ৩৬০০ লিটার ভেজাল কেরোসিন তেল উদ্ধার, গ্রেফতার ২

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget