এক্সপ্লোর

Murshidabad News: সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে উত্তপ্ত বেলডাঙা, চলছে রাজনৈতিক তরজা

Murshidabad Update: পরিস্থিতি হাতের বাইরে যাওয়া আটকাতে একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: হাওড়ার পর মুর্শিদাবাদেও ছড়িয়েছে গন্ডগোল। এক কলেজ ছাত্রীর একটি ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায়। তার আঁচ গিয়ে পড়ে থানায়। থানা ঘিরে চলে তুমুল বিক্ষোভ, লাগাতার ইটবৃষ্টি। একাধিক বাড়িতে ভাঙচুরও হয়। পরিস্থিতি হাতের বাইরে যাওয়া আটকাতে একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় ১৪ জুন সকাল ৬টা পর্যন্ত  ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। অভিযুক্ত কলেজ ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

হাওড়ার পর বেলডাঙা:
নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ ঘিরে ধ্বংসাত্মক কাজের ছবি দেখেছে হাওড়া। একাধিক জায়গায় ভাঙচুর করা হয়েছে। আগুন লাগানো হয়েছে। রাস্তা অবরোধ করে তুমুল সমস্যা সৃষ্টি করা হয়েছে। এবার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট  ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ। বিক্ষোভ, প্রতিবাদের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বেলডাঙা থানা চত্বরে। ইটবৃষ্টি হয়েছে, বোমাবাজিও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছে পুলিশকে। 

কখন কোন ঘটনা?
বেলডাঙার বড়ুয়া কলোনির বাসিন্দা এক কলেজ ছাত্রী ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টের প্রতিবাদেই শুক্রবার প্রথমে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। সেই বিক্ষোভের রেশ গিয়ে পড়ে বেলডাঙা থানা চত্বরে। অভিযোগ, এরপরই বেলডাঙা থানা থেকে ২০০ মিটার দূরে বড়ুয়া কলোনিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। 
ফেসবুকে পোস্ট করা কলেজ ছাত্রীর বাড়ি-সহ ১৪-১৫টি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলার জন্য একাধিক বাসিন্দা জখম হয়েছেন। বেলডাঙার বড়ুয়া কলোনির বাসিন্দা সুবরণ রায়, সিদ্ধার্থ সরকার হামলার বিষয় নিয়ে অভিযোগ করেছেন। বাড়িঘর নির্বিশেষে ভাঙচুর করার অভিযোগও করেছেন। শুক্রবার রাতেই ওই কলেজ ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তেজনা ছড়ানো, উস্কানি দেওয়া-সহ জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাঁকে ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

এমন ঘটনা ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজাও। প্রশাসনের ব্য়র্থতার দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা। থানার কাছে হামলা, থানায় ঝামেলার ঘটনায় প্রবল ক্ষোভ জানিয়েছেন বেলডাঙা পুরসভার বিজেপি কাউন্সিলর। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন বেলডাঙার তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখ।

আগেও উত্তপ্ত বেলডাঙা:
সিএএ-এনআরসি'র প্রতিবাদকে কেন্দ্র করেও অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বেলডাঙা। স্টেশনে ভাঙচুর হয়েছিল, ট্রেনে আগুন দেওয়া হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে, শুক্রবারের ঘটনার পর পদক্ষেপ করেছে প্রশাসন। বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় আগামী ১৪ জুন সকাল ৬টা পর্যন্ত  ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 'পাস করালে দিদি চাকরি দিতে পারবে না, তাই উচ্চমাধ্যমিকে ফেল করানো হয়েছে', শিলিগুড়ির স্কুলে পড়ুয়াদের বিক্ষোভ

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget