এক্সপ্লোর

Murshidabad: সম্পত্তি বিবাদে মারপিট, ধুন্ধুমার ভগবানগোলায়

Murshidabad Update: রাস্তা তৈরি করা নিয়ে দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ভগবানগোলায় ধুন্ধুমার।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রাস্তা তৈরি করা নিয়ে দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ভগবানগোলায় ধুন্ধুমার। লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলার অভিযোগ। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের ৭ জন। ঘটনায় দু’ পক্ষের ২ জনকে আটক করেছে পুলিশ। প্রায় প্রত্যেকেরই হাতে রয়েছে বাঁশ, লাঠি-সোঁটা। আর তা দিয়ে এলোপাথাড়ি মার। 

কেন বিবাদ:
রাস্তা তৈরি নিয়ে দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে, বুধবার সকালে, এভাবেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মুর্শিদাবাদের ভগবানগোলায়। অশান্তির সূত্রপাত একটি রাস্তাকে কেন্দ্র করে। স্থানীয় বাসিন্দা, ফিরদৌসী বেগম ও সামসুল আলম, দু’জনেরই দাবি, এই রাস্তা ও সংলগ্ন জমির মালিক তাঁরা। এর মধ্যে, সামসুল আলমের দাবি, জমির কিছুটা অংশ স্থানীয় পঞ্চায়েতকে দিয়েছিলেন তিনি। সেই অংশে পঞ্চায়েত  রাস্তা তৈরি করতে গেলে, প্রতিবাদ জানায় অপর পক্ষ। তা ঘিরেই শুরু হয়ে যায় বিবাদ। বচসা থেকেই মারপিট বেঁধে যায়। দুই পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। মারধরে আহত হন দুই পরিবারের বেশ কয়েকজন।  বাঁশ দিয়ে মারধর করা হয়। গালিগালিজ করা হয়। তুমুল মারপিটে জখম হয়েছেন অনেকে। সম্পত্তি-বিবাদে এমন ধুন্ধুমার ঘিরে প্রবল উত্তেজনা  এলাকায়। 

কী বলছে পঞ্চায়েত:
জমির খানিকটা অংশ দান করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় পঞ্চায়েতও। সেই অংশে রাস্তা তৈরি নিয়েই বেঁধেছে অশান্তি। একই কথা জানিয়েছন ভগবানগোলা ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান  সাইরিন আখতার। মারধরের ঘটনায় ২ পক্ষের ২ জনকে আটক করেছে ভগবানগোলা থানার পুলিশ। 

অন্যত্রও মারপিট:
এদিনই উত্তর ২৪ পরগনায় রেশন সামগ্রী নেওয়া ঘিরে সংঘর্ষে জড়িয়েছে তৃণমূলের দুই পক্ষ। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দেগঙ্গা (Deganga)। হল ইট বৃষ্টি, চলল লাঠি-রড দিয়ে মারধর, বাদ গেল না কিছুই। সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের মোট ১২ জন। বুধবার, রেশন সামগ্রী নেওয়াকে কেন্দ্র করে গোলমাল। যা গড়াল সংঘর্ষে। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের (TMC)। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। মারপিটের ভিডিও ভাইরাল রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একদিক থেকে ইট ছোড়া হচ্ছে। পাল্টা ছোড়া হচ্ছে পাথর। লাঠি-হাতে তাড়া করা হচ্ছে। চলছে মারপিট। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 


আরও পড়ুন:  চাঁপদানিতে ইএসআই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, উপকৃত হবেন ৪ জেলার শ্রমজীবী মানুষ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget