এক্সপ্লোর

Hooghly : চাঁপদানিতে ইএসআই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, উপকৃত হবেন ৪ জেলার শ্রমজীবী মানুষ

Infrastructure of ESI Hospital : চাঁপদানির গৌরহাটি ইএসআই হাসপাতালে উন্নত মানের পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন চার জেলার কয়েক হাজার শ্রমজীবী মানুষ। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চাঁপদানি : হুগলির চাঁপদানিতে ইএসআই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন। উন্নতমানের চিকিৎসা পরিষেবার পাশাপাশি, অত্যাধুনিক যন্ত্র ও অক্সিজেন প্লান্টের উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। চারটি জেলার শ্রমজীবী মানুষ উপকৃত হবেন বলে আশ্বাস দেন মন্ত্রী।

হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান- এই চারটি জেলায় শিল্পাঞ্চল রয়েছে। চিকিৎ‍সার জন্য শ্রমজীবী মানুষের ভরসা ESI কার্ড। কিন্তু বহু জায়গায় ESI হাসপাতালে আধুনিক চিকিৎসা পরিষেবা মেলে না বলে অভিযোগ।  

এহেন সমস্যার সমাধানে এবার হুগলির চাঁপদানির গৌরহাটি ইএসআই হাসপাতালে অত্যাধুনিক যন্ত্র ও উন্নত মানের চিকিৎসা পরিষেবার উদ্বোধন হল। হাসপাতাল সূত্রে খবর, চালু হল সিটি স্ক্যান, অক্সিজেন প্লান্ট এবং HDU। 

ব্যান্ডেল, শ্রীরামপুর ও চাঁপদানি, হুগলি জেলায় তিনটি ইএসআই হাসপাতাল রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এরপরও এতদিন সিটি স্ক্যান করাতে হুগলির বাসিন্দাদের ছুটতে হত কলকাতার মানিকতলা ইএসআই-তে। এবার থেকে চাঁপদানির ইএসআই হাসপাতালেই মিলবে এই পরিষেবা। শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, শ্রমজীবী মানুষ ও তার পরিবার এর ফলে উপকৃত হবে। চারটি জেলার মানুষ সুবিধা পাবে। এগুলো গৌরহাটি হাসপাতালের নতুন পালক।

চাঁপদানির গৌরহাটি ইএসআই হাসপাতালে উন্নত মানের পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন চার জেলার কয়েক হাজার শ্রমজীবী মানুষ। 

অন্য একটি ঘটনায়, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন (Train) আর প্ল্যাটফর্মের মাঝে পড়ে যাচ্ছিলেন দুই মহিলা যাত্রী (Woman Passenger)। কোনওক্রমে ট্রেনের দরজার হাতল ধরে ঝুলতে থাকেন। সেই সময় দৌড়ে এসে তাঁদের প্রাণ বাঁচান কর্মরত আরপিএফ (RPF) কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) ব্যান্ডেল স্টেশনে (Bandel Station)। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে সিসিটিভিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর পাঁচটা দশে ব্যান্ডেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ডাউন ব্যান্ডেল - হাওড়া লোকাল ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। নির্দিষ্ট সময়েই ট্রেন ছাড়ে। কিন্তু ট্রেন ছাড়তেই দেখা যায় দুই মহিলা যাত্রী দৌড়ে এসে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। দুই মহিলা যাত্রীরই বয়স পঞ্চাশের কাছাকাছি। একেবারে ভোরের ট্রেন হওয়ায় সেই সময় ট্রেনেও যাত্রী কম ছিল। প্ল্যাটফর্মেও হাতে গোনা কয়েকজন যাত্রী ছিলেন। তাঁরা জানাচ্ছেন, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে টাল সামলাতে পারেননি ওই দুই মহিলা যাত্রী। আর তারপরই টাল সামলাতে না পেরে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝখানে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল তাঁদের। কোনওক্রমে ট্রেনের দরজার হাতল ধরে ফেলেন। কিন্তু তারপর দেখা যায় ট্রেনের দরজার লোহার রড ধরে তাঁরা চলন্ত ট্রেনের সঙ্গে এগিয়ে চলেছেন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা এবং প্ল্যাটফর্মে থাকা গুটিকয়েক যাত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget