এক্সপ্লোর

TMC Leader Attacked : কাটমানি ইস্যুতে বিক্ষোভের জেরেই কি হামলা? ডোমকলের তৃণমূল বিধায়কের অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল

Murshidabad News : তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের ওপর কেন হামলা হল ? কাটমানি ইস্যুতে বিক্ষোভের জেরেই কি হামলা ? না কি হামলার নেপথ্যে অন্য কোনও কারণ ?

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের রক্তাক্ত হয়েছে মুর্শিদাবাদ (Murshidabad)। পিস্তল, লোহার রড নিয়ে তৃণমূল নেতা তথা (TMC) ডোমকল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকীর ওপর হামলা চলেছে, আর যে ঘটনার জেরে অভিযোগের আঙুল উঠেছে ডোমকলের তৃণমূল বিধায়কের অনুগামীদের বিরুদ্ধেই। ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের দিকেই আঙুল তুললেন আক্রান্ত শাসক নেতা। যার পরই ফের উঠেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের অভিযোগ।

রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে প্রথমে ডোমকল মহকুমা হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের ওপর কেন হামলা হল ? কাটমানি ইস্যুতে বিক্ষোভের জেরেই কি হামলা ? না কি হামলার নেপথ্যে অন্য কোনও কারণ ? মারধরের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতার ছেলে। যেখানে রয়েছে বিধায়ক ঘনিষ্ঠদের নাম।

একের পর এক আক্রান্ত

বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদায় বোমা-গুলি মেরে খুন করা হয় নদিয়ার এক তৃণমূল নেতাকে। যার তিন দিনের মাথায় নওদার পর এবার ডোমকলে হামলার শিকার হয়েছেন তৃণমূল নেতা। ডোমকল পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতা প্রদীপ চাকী। তাঁর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের অভিযোগ, সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর লোকের থেকে কাটমানি নিয়েছেন প্রদীপ। এই অভিযোগেই রবিবার এলাকায় পথ অবরোধ করেন অভিযোগকারীরা। অভিযোগ, অবরোধ উঠে যাওয়ার ঘণ্টা দুয়েক পরই, ডোমকল পুর-এলাকায়, প্রদীপ চাকীর ছেলের দোকানে হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। তখন সেখানেই ছিলেন তৃণমূল নেতা। ব্যাপক মারধর করা হয় বাবা-ছেলে দু’জনকেই।

চরমে রাজনৈতিক তরজা

নেপথ্যে কি শাসকদলের কোন্দল ? সেই ইঙ্গিত সামনে আসতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'সব দুষ্কৃতীরা এখন তৃণমূলের ছাতার তলায়। তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার। তারা ভয়মুক্ত হয়ে গেছে। মারা গেছে তো তৃণমূল। তৃণমূল তৃণমূলে মারামারি হচ্ছে।' পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'ওখানে কারা কী করেছে না জেনে, তৃণমূলের ওপরই হামলা হচ্ছে। তৃণমূলের প্রতিপক্ষ কোনও ব্যক্তি, তাদের ঘুঘুর বাসায় ঢিল পড়েছে, তৃণমূল মানুষের পাশে থাকার চেষ্টা করছে, তাঁদের অসুবিধা হচ্ছে, তারা কেই হামলা করবে।'

আরও পড়ুন- স্বামী বিবেকানন্দর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা রাহুল সিনহার, শুরু বিতর্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
" আমি ছাড়ব কাউকে না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget