এক্সপ্লোর

Murshidabad : মুর্শিদাবাদের গোঠা স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় সহকারী স্কুল ইন্সপেক্টরকে গ্রেফতার করল সিআইডি

Recruitment Scam : নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে নিজের স্কুলেই ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে মুর্শিদাবাদের গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

পার্থ প্রতিম ঘোষ, সৌভিক মজুমদার ও রাজীব চৌধুরী, কলকাতা : প্রথমে স্কুলের প্রধান শিক্ষক। তারপর প্রধান শিক্ষকের ছেলে, মূল অভিযুক্ত। আর এবার, সহকারী স্কুল ইন্সপেক্টর। মুর্শিদাবাদের (Murshidabad) গোঠা স্কুলের নিয়োগ দুর্নীতির অভিযোগে তৃতীয় গ্রেফতারি। জঙ্গিপুরের, সহকারী স্কুল ইন্সপেক্টর সুশীল কুমার বর্মনকে গ্রেফতার করল CID।

আর এদিনই, গোঠা হাইস্কুলে নিয়োগ-দুর্নীতি মামলায় হাইকোর্টে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিল রাজ্যের তদন্তকারী সংস্থা। পাশাপাশি, বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে রিপোর্ট জমা দেয় স্কুল শিক্ষা দফতরও (School Education Department)। স্কুলে নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে CBI-এর তদন্ত প্রক্রিয়া চলার মধ্য়েই চাঞ্চল্য়কর এক অভিযোগ সামনে আসে। নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে নিজের স্কুলেই ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে মুর্শিদাবাদের গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

ঘটনায় CID-কে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আগেই গ্রেফতার হন স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি ও তাঁর ছেলে, মূল অভিযুক্ত অনিমেষ তিওয়ারি। আর এবার গ্রেফতার হলেন, এক সরকারি আধিকারিক। জঙ্গিপুরের সহকারী স্কুল ইন্সপেক্টর। CID সূত্রে দাবি, অনিমেষ তিওয়ারির ফাইলগুলি তিনিই আপলোড করেছিলেন, বর্তমানে যেগুলোর কোনও খোঁজ নেই।

এই মামলাতেই, স্কুল শিক্ষা দফতরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের জন্য অনুমতি চেয়েছিল CID। সোমবার, স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়, অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই সপ্তাহের মধ্যে অনুমতিপত্র হাতে পেয়ে যাবে CID। ২২ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

                                                                                                                                                      

আরও পড়ুন- 'সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নিতে বারণ করছে , জিজ্ঞাসাবাদ করতে তো নয়' সিবিআইকে বিচারপতি গঙ্গোপাধ্যায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের মা কালী সেজেছেন ৭০০ ভরির গয়নায়, পিছনের কাহিনী বললেন খোদ কেষ্টই
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
South 24 Parganas News: ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget