এক্সপ্লোর

Murshidabad Hospital Chaos: সন্তান প্রসবের পরেই মায়ের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার জঙ্গিপুর হাসপাতালে

পরিবার সূত্রে খবর, গতকাল সকালে হাসপাতালে ভর্তি হন জঙ্গিপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাহেববাগানের (Sahebbagan) বাসিন্দা তুলি বিবি। বিকেলে পুত্রসন্তার প্রসবের পর, রাতে তাঁর মৃত্যু হয়।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: চিকিত্সার গাফিলতিতে (negligency of treatment) প্রসূতি মৃত্যুর অভিযোগে মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি (Jangipur Super Speciality Hospital) হাসপাতালে উত্তেজনা। দফায় দফায় বিক্ষোভ দেখায় মৃতের পরিবার-পরিজনেরা। পরিবার সূত্রে খবর, গতকাল সকালে হাসপাতালে ভর্তি হন জঙ্গিপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাহেববাগানের (Sahebbagan) বাসিন্দা তুলি বিবি। বিকেলে পুত্রসন্তার প্রসবের পর, রাতে তাঁর মৃত্যু হয়।

এরপরই চিকিত্সার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে হাসপাতাল চত্বরে দফায় দফায় বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে যান জঙ্গিপুর পুরসভার (Jangipur Municipality) প্রশাসক মোজাহারুল ইসলাম। এরপর কর্তব্যরত দুই চিকিত্সকের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

গতকাল বর্ধমানে প্রসূতির চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। প্রসবের সময়ে বেড থেকে নিচে পড়ে যায় সদ্যজাত। এমন অভিযোগে চাঞ্চল্য ছড়ায়। আইসিইউতে (ICU) শিশুকে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বর্ধমানে (Burdwan)। বর্ধমান হাসপাতালের (Burdwan Hospital) প্রসূতি বিভাগের চিকিৎসক নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বর্ধমান থানায় (Burdwan Police Station) অভিযোগ দায়ের করে প্রসূতি ও তাঁর পরিবার।

প্রসূতি ও তার পরিবারের অভিযোগ, গত ৬ নভেম্বর সকাল ৫.২৫ মিনিট নাগাদ নাদনঘাট থানার অর্জুন পুকুরের বাসিন্দা আমিনা শেখ প্রসব বেদনা নিয়ে বর্ধমান হাসপাতালের ভর্তি হন। অভিযোগ, প্রসব বেদনা বাড়ায় তিনি চিৎকার করে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের একাধিক বার ডাকাডাকি করা হয়। অভিযোগ ডাকলেও তাঁদের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি। এমনকি চিকিৎসক, নার্সরা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। এর পরেই কেউ না থাকায়  প্রসব হয়ে বেড থেকে সদ্যোজাত মেঝেতে পরে যায় বলে অভিযোগ। 

আরও পড়ুন: Singur Industry : 'হাজার হাজার বেকার, এখানে শিল্প হোক', দেউচা পাচামির পুনর্বাসন প্রকল্পের কথা শুনে আক্ষেপ সিঙ্গুরের চাষীদের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget