এক্সপ্লোর

Singur Industry : 'হাজার হাজার বেকার, এখানে শিল্প হোক', দেউচা পাচামির পুনর্বাসন প্রকল্পের কথা শুনে আক্ষেপ সিঙ্গুরের চাষীদের

Deucha Pachami Project : দেউচা পাচামির জন্য পুনর্বাসন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সব পক্ষের সঙ্গে আলোচনা করে, প্যাকেজ ঠিক করার দাবি স্থানীয়দের একাংশের।


গোপাল চট্টোপাধ্যায় ও সোমনাথ মিত্র, কলকাতা: টাটারা চলে যাওয়ার ফলে শিল্পের ক্ষতির আক্ষেপও আজ ঝরে পড়ছে সিঙ্গুরের (Singur) বাসিন্দাদের গলায়। দেউচা পাচামির (Deucha Pachami) জন্য পুনর্বাসন প্রকল্প ঘোষণার পর সেই আক্ষেপ, আর্তি আরও একবার উঠে এল সিঙ্গুরের চাষীদের গলায়। শিল্প হয়নি সেখানে। চাষও হয় না আর সেইসব জমিতে। পড়েই রয়েছে বিঘার পর বিঘা জমি। বর্তমান সরকারের কাছে সিঙ্গুরের চাষীদের আর্তি, কারখানা সিঙ্গুরে হোক, এই জমি বেকার পড়ে আছে !! সিঙ্গুরের তৎকালীন আন্দোলনকারী কৃষক প্রভাস ঘোষ জানালেন, চাষবাস হচ্ছে না...পরিষ্কার করেনি। আক্ষেপ ঝরে পড়ছে গলায়। 

সিঙ্গুরের আরেক কৃষক শক্তিপদ মুখোপাধ্যায়েরও দাবি, 'হাজার হাজার ছেলে-মেয়ে বেকার, সিঙ্গুরে অনেকে বেকার, এখানে শিল্প হলে ভাল হয়।' 

একদিন যে সিঙ্গুর থেকে টাটাদের চলে যেতে হয়েছিল, আজ সেই সিঙ্গুরও চাইছে কারখানা। প্রায় দেড় দশক আগে, জমি অধিগ্রহণকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল সিঙ্গুর! সেই স্মৃতি এখনও টাটকা সেখানকার মানুষের মনে। 
মঙ্গলবার, দেউচা পাচামির জন্য পুনর্বাসন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সব পক্ষের সঙ্গে আলোচনা করে, প্যাকেজ ঠিক করার দাবি স্থানীয়দের একাংশের। আলোচনা করেই সিদ্ধান্ত হয়েছে বলে দাবি অনুব্রত মণ্ডলের। সেইসব শুনে সিঙ্গুরেও শিল্পের দাবি স্থানীয়দের।

আরও পড়ুন :

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত, বাংলায় শিল্পে লগ্নি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি ধনকড়ের

সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ( Buddhadeb Bhattacharjee ) বলেন, কৃষি হবে আমাদের ভিত্তি, শিল্প হবে আমাদের ভবিষ্যৎ, সেই পথে এগোতেই হবে। সিঙ্গুরের মাটি থেকে শিল্পের স্লোগান তুলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর তারপর সেই সিঙ্গুরই বাম শাসনের পতনের, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকরণে আসীন হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষতিপূরণের প্যাকেজ, কর্মসংস্থানের আশ্বাস, এতকিছুর পরও, জমি আন্দোলনের জেরে ন্যানো গাড়ির প্রকল্প গুটিয়ে ফিরে যেতে হয়েছে টাটাদের। মঙ্গলবার, বীরভূমের দেউচা পাচামিতে কয়লা খনির জন্য জমি অধিগ্রহণের ঘোষণা করতে গিয়েও, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল সেই সিঙ্গুরের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন সিঙ্গুর যেভাবে অধিগ্রহণ করা হয়েছিল, আমরা সেভাবে করব না।

বীরভূমের মহম্মদবাজার ব্লকে সাড়ে ৩ হাজার একর জমি নিয়ে এই কয়লা খনি হওয়ার কথা। তার মধ্যে, রাজ্য সরকারের হাতে রয়েছে ১ হাজার একর জমি। বাকি অংশে রয়েছে আদিবাসী গ্রাম, পাথর খাদান ও চাষের জমি।এখানকার বাসিন্দাদের একাংশের দাবি, তাঁদের সঙ্গে আলোচনা করে তবেই পুনর্বাসন প্যাকেজ ঠিক করতে হবে সরকারকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

ভিডিও

Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget