এক্সপ্লোর

Murshidabad: আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জয় মুর্শিদাবাদের ফাহমিদা নাসরিনের

Murshidabad News: শুরুতে মায়ের কাছে প্রশিক্ষণ নিলেও পরে মাহতাব শেখের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন। মেয়ের সাফল্যের জন্য় মা সেলিনা পারভিনকেও মঞ্চে পুরস্কৃত করা হয়। 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ১৩ তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা জিতে জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া অর্থাৎ সীমান্তের মেয়ে ফাহমিদা নাসরিন। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম ময়দানে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতা বিভাগে শ্রীলঙ্কা এবং কুমি বিভাগে ভুটানকে হারিয়ে সোনার জোড়া পদক জিতেন ভারতীয় ছাত্রী ফাহমিদা। গত ৩০ এবং ৩১ শে ডিসেম্বর ২০২৩ সালে এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচক স্টেডিয়াম মাঠে। আর সেখানেই অংশগ্রহণ করেন ফাহমিদা নাসরিন। ফাহমিদার এই চলার পথে তাঁর পাশে সবসময় ছিলেন তাঁর মা সেলিনা পারভিন। তিনিই ফাহমিদার প্রাথমিক কোচ। একটা সময়ে ক্যারাটে প্রশিক্ষণের শুরুর দিকে পাড়া প্রতিবেশীর মুখে নানারকম কথা শুনতে হয়েছিল ফাহমিদাকে। তবে মেয়ে পদক জিতে ফেরায় খুব খুশি সবাই। 

শুরুতে মায়ের কাছে প্রশিক্ষণ নিলেও পরে মাহতাব শেখের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন। মেয়ের সাফল্যের জন্য় মা সেলিনা পারভিনকেও মঞ্চে পুরস্কৃত করা হয়। 

জাতীয় স্তরের ইভেন্টে নামছেন দীপা

দীর্ঘ ৮ বছরের অপেক্ষা। অবশেষে ফের জাতীয় স্তরে কোনও প্রতিযোগিতায় নামতে চলেছেন দীপা কর্মকার। রিও অলিম্পিক্সে অংশ নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন প্রদুনোভা ভল্টে নিজের পারফরম্যান্সের মাধ্যমে। সোনাজয়ী আমেরিকার অন্যতম সেরা জিমন্যাস্ট সিমোনা বাইলসের সঙ্গে কড়া টক্কর দিয়েছিলেন তিনি। ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত তিনদিনব্যাপী সিনিয়র জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার প্রতিনিধিত্ব করবেন অর্জুন ও পদ্মশ্রী সম্মান প্রাপ্ত এই তারকা জিমনাস্ট। 

নিজের কেরিয়ারে বারবার চোট আঘাত দীপাকে ভুগিয়েছে। যার জন্য জাতীয় স্তরের টুর্নামেন্টেও দেখা যায়নি তাঁকে। তবে প্যারিসি অলিম্পিক্সের জন্য নিজেকে নিঁখুতভাবে তৈরি করতে মরিয়া দীপা। কোচ বিশ্বেশ্বর নন্দীর তত্ত্বাবধানেই নিজেকে প্রস্তুত করেছেন। নির্বাচনী ট্রায়ালে ছাত্রী ভাল পারফর্ম করবে, এই বিষয়ে আশাবাদী দীপাক কোচ। বিশ্বেশ্বর বলছেন, ''দীপা ধীরে ধীরে তাঁর ১০০ শতাংশ ফিটনেসের কাছাকাছি পৌঁছাচ্ছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্টে ও অংশ নেবে।'' উল্লেখ্য সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসের ট্রায়ালেও দীপা শীর্ষস্থানে শেষ করেছিলেন। কিন্তু কিছু নিয়মের যাঁতাকলে পরে শেষ পর্যন্ত এশিয়াড গেমসে যেতে পারেননি। মাঝে দীর্ঘ ২১ মাস তিনি নির্বাসিত ছিলেন ডোপ সংক্রান্ত নীতি ভাঙার জন্য। এরপর লড়াইয়ে ফিরে এশিয়ান গেমসের ট্রায়ালে ভালো ফল করেন দীপা। কলিঙ্গ স্টেডিয়ামে এবারের জুনিয়র ও সিনিয়র জিমন্যাস্টিক্সে অংশ নিতে চলেছে দেশের ২৮টি ইউনিটের ৫৫০ জন জিমন্যাস্ট।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget