এক্সপ্লোর

Murshidabad : লক্ষ্য বিজ্ঞানী হওয়া, পথে ফের 'কাঁটা' মাধ্যমিকের কৃতী আলমের !

Murshidabad Student : এবার মাধ্যমিকে ৬২৫ নম্বর পেয়ে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে সে

রাজীব চৌধুরী, বহরমপুর : অদম্য ইচ্ছাশক্তি। আর তার জেরেই প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে জয়। শারীরিক ও আর্থিক...দুই প্রতিকূলতার বিরুদ্ধে লড়েই প্রাথমিক জয় ছিনিয়ে নিয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) মহম্মদ আলম (Md. Alam)। এবার মাধ্যমিকে ৬২৫ নম্বর পেয়ে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে সে। এবার তার লক্ষ্য, বিজ্ঞানী হওয়া। যে লক্ষ্যে পৌঁছনোর জন্য তাকে উজ্জীবিত করছে মাধ্যমিকের ফলাফল। কিন্তু, রয়েছে অন্য অন্তরায়।

মহম্মদ আলমের সাফল্য-

শরীরের অর্ধেক অংশই আর পাঁচজনের মতো কাজ করে না। তা সত্ত্বেও হার না মেনে লড়াইটা চালিয়ে গেছে। আর তার জেরে মাধ্য়মিকে তার মোট প্রাপ্ত নম্বর ৬২৫। বিষয়ভিত্তিক নম্বর- বাংলায় ৯১, ইংরেজিতে ৮৬, অঙ্কে ৯৮, ভৌতবিজ্ঞানে ৯৪, জীবনবিজ্ঞানে ৭৭, ইতিহাসে ৮৪, ভূগোলে ৯৫। নিজের স্বপ্ন পূরণের প্রথম ধাপ সে পার করে ফেলেছে। এবার লক্ষ্য পূরণের আশা। শুধু তো শারীরিক প্রতিবন্ধকতা নয়;  ছোট থেকেই দরিদ্র সংসারে বিভিন্ন প্রতিবন্ধকতা এসেছে। তবে কোনও বাধাই বাধা হতে দেয়নি আলম। পাশে ছিলেন বাবা- মা, বন্ধুরা। আলম বলছে, “মনের জোরটাই আসল। আমি আরও ভাল ফল আশা করেছিলাম। আব্বা - মা, আমার শিক্ষকরা সবাই আমায় অনেক সাহায্য করেছেন। আমি তো একা কিছুই করতে পারি না।”

আলমের মা জানিয়েছেন, ছেলেকে এখনও খাইয়ে দিতে হয়। বইপত্র এগিয়ে দিতে হয়। কিন্তু ছোট থেকেই পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ। কোনওদিন স্কুল যাওয়া বন্ধ করেনি। ওর বাবা ওকে বেশিরভাগ দিন সাইকেল করে দিয়ে আসত। কোনওদিন আটকে রাখলে কান্নাকাটি করত স্কুলে যাওয়ার জন্য!”

আলম পা দিয়ে লেখে। বেশি ক্ষণ নিচু হয়ে লেখা বা পড়া সম্ভব নয়। বেশি ক্ষণ ঘাড় ঝুঁকিয়ে পড়াশোনা করলে শিরদাঁড়ায় শুরু হয় অসহ্য যন্ত্রণা। তবুও তাঁর ইচ্ছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার। চোখে স্বপ্ন, বিজ্ঞানী হওয়ার, গবেষণা করার। নিজের দেশের জন্য, জেলার জন্য কিছু করার। আলম অবসর সময়ে গল্পের বই পড়ে। কবিতা লেখে। বিজ্ঞানের পাশাপাশি সাহিত্যপ্রেমীও সে। পা দিয়েই ছবিও আঁকে। সেই ছবি প্রদর্শিত হয় বহরমপুরের সম্মেলনে।

আলমের বাবা পেশায় মুদি ব্যবসায়ী, মা গৃহবধূ। আর রয়েছে দুই ভাইবোন। অভাবের সংসার। তবুও ছেলের স্বপ্ন পূরণে কোনও খামতি রাখেনি বাবা ও মা। অষ্টম শ্রেণি পর্যন্ত আলমের মা নিজেই পড়িয়েছেন। কিন্তু তারপরে দুই গৃহশিক্ষক দিতে হয়েছিল। ছেলের এই অভূতপূর্ব সাফল্যের কথা বলতে গিয়ে আলমের মায়ের গলা যেন বন্ধ হয়ে আসছিল কান্নায়। তবে এটা আনন্দের অশ্রু। আলমের সাফল্যে খুশি তার পরিবার, বন্ধু বান্ধব সকলে। আলম বলে, আমি তো কিছু করতে পারি না। স্কুলে আমায় টিফিন খাইয়ে দেওয়া, জল দেওয়া, বই বের করে দেওয়া, সবই আমার বন্ধুরা করত ! স্যাররাও আমায় খুব সাহায্য করেছেন।”

তবে বর্তমানে আলমের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, তার স্বপ্ন পূরণ। কারণ ওই গ্রামে ভাল স্কুল নেই। পড়তে হলে আসতে হবে শহরের স্কুলে। কীভাবে ছেলের স্বপ্ন পূরণ হবে চিন্তায় বাবা-মা। এই পরিস্থিতিতে ছেলের স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য সরকারের কাছেও আবেদন জানাচ্ছেন তাঁর বাবা-মা। এবার দেখার পালা আলম নিজের স্বপ্ন কতটা পূরণ করতে পারে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget