এক্সপ্লোর

Dengue Death: ফের মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

Murshidabad Dengue News: গতকাল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাতেই সেখানে মহিলার মৃত্যু হয়। এই নিয়ে চলতি মরশুমে মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হল।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বড়ঞার পর এবার সুতি। ফের মুর্শিদাবাদে (Murshidabad) ডেঙ্গির (Dengue) থাবা। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হল সুতির দফাহাটের বাসিন্দা আরতি বিশ্বাসের।

ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু: ডেঙ্গি সংক্রমণে রাজ্যে তৃতীয় স্থানে মুর্শিদাবাদ। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় মৃত্যু।বড়ঞার পর এবার সুতিতে মৃত্যু হল এক ডেঙ্গি আক্রান্তের। সুতির দফাহাটের বাসিন্দা আরতি সাহা(৫০)। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই জ্বর ছিল তাঁর। শুক্রবার তাঁকে মহিষাইল হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। রবিবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাতেই সেখানে মৃত্যু হয়।

এর আগে গত ২ তারিখ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সুদাম ঘোষ নামে ৪৫ বছর বয়সী ডেঙ্গি আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি বড়ঞা থানার নিমা গ্রামের বাসিন্দা ছিলেন। স্বাস্থ্য দফতরের ৪ অক্টোবর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র দক্ষিণবঙ্গের ১৬ জেলা এবং স্বাস্থ্য জেলায় মোট ডেঙ্গি আক্রান্ত ৪৮ হাজার ২৭৯।                                      

ডেঙ্গি সংক্রমণে এক নম্বরে উত্তর ২৪ পরগনা। জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার। গত এক সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৯ জন। এই পরিস্থিতিতে গতকাল বনগাঁয় এসে বৈঠক করেন স্বাস্থ্য দফতরের স্পেশাল জয়েন্ট সেক্রেটারি কৌশিক ভট্টাচার্য। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। ৫ অক্টোবর পর্যন্ত, জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ৭০৫ জন। পুর-এলাকার থেকে গ্রামাঞ্চলে সংক্রমণ বেশি। শহরাঞ্চলে আক্রান্ত ৭ হাজার ৭৩৭ এবং গ্রামাঞ্চলে ৩ হাজার ৯৬৮ জন। বিধাননগর পুর এলাকায় সবথেকে বেশি ২ হাজার ৬৭৫ জন ডেঙ্গিতে আক্রান্ত। দ্বিতীয় স্থানে দক্ষিণ দমদম পুরসভা। আক্রান্ত ১ হাজার ২৩৬। বনগাঁ ব্লকে সবথেকে বেশি ৮১০ জন আক্রান্ত হয়েছেন।                                                                                          

আরও পড়ুন: North 24 Parganas Weather: রোদ ঝলমলে আকাশ, দিনভর কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget