এক্সপ্লোর

Murshidabad News: জলঙ্গিতে BSF হাত থেকে পার পেল না পাচারকারী, চটির মধ্যে থেকে বের হল সোনার বিস্কুট !

Murshidabad Smuggling Case: জলঙ্গিতে বিএসএফের হাতে পাকড়াও যুবক, উদ্ধার ৪টি সোনার বিস্কুট..

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: চটির মধ্যে সোনার বিস্কুট ভরে পাচারের চেষ্টা, বানচাল বিএসএফের। জলঙ্গিতে বিএসএফের হাতে পাকড়াও যুবক, উদ্ধার ৪টি সোনার বিস্কুট। বানচাল পাচারের চেষ্টা, ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩৭ লক্ষ টাকার সোনা। 

আবারও সীমান্ত থেকে সোনা উদ্ধার। অভিনব কায়দায় সোনা পাচার করতে গিয়ে, বিএসএফের হাতে পাকড়াও সোনা সহ পাচারকারী। এই ঘটনা ঘটে  ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গীর ফরাজীপাড়া এক নম্বর বিওপি পয়েন্টে। বিএসএফ সূত্রে জানা যায়, সূত্রের ভিত্তিতে তল্লাশি চলাকালীন গতকাল অর্থাৎ সোমবার বাইকে চেপে ফরাজীপাড়া চর থেকে বিওপি পয়েন্ট পার হওয়ার সময় চেকিং পয়েন্টে যুবকের আচরণে সন্দেহ হয়। তল্লাশি করতেই পায়ের জুতোর ভেতর থেকে দুটো দুটো করে চারটে সোনার বিস্কুট উদ্ধার করা হয়। আরও তল্লাশি চালিয়ে , তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ভারতীয় ৭৪০ টাকা, তার কাছে ডকুমেন্টস উদ্ধার করেন। আরও জানা যায়, বাংলাদেশ থেকে সোনা ভারতে পার করার সময় তা ভেস্তে দিয়েছে সীমান্তের বিএসএফ। জিজ্ঞাসাবাদের পর যুবকের নাম জানা যায়, আমিনুল মোল্লা, উদয় নগর চর কলোনির বাসিন্দা কিছু টাকার বিনিময়ে পারাপারের কাজে যুক্ত ছিলেন তিনি এমনটা জানা গিয়েছে।

আরও পড়ুন, RG কর মামলার আজ 'সুপ্রিম' শুনানি, আদালতে কী কী জমা দিতে চলেছে রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

চলতি বছরের জুলাই মাসেও অভিনব পদ্ধতিতে পাচার করেও শেষ রক্ষা হয়নি। মুরগির গাড়িতে গাঁজা পাচারের সময় পুলিশের জালে ধরা পড়ে গিয়েছিল চালক।  ঘটনাটি ঘটেছিল সাঁকরাইল এর ধূলাগড় টোল প্লাজায়। গোপন সূত্রে খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ভোর সাড়ে চারটে নাগাদ একটি মুরগির ভর্তি ভ্যানকে ১১৬ নম্বর জাতীয় সড়কের ধূলাগড় টোল প্লাজায় দাঁড় করিয়েছিল। ওই ভ্যানে তল্লাশি চালিয়ে একটি গোপন কুঠুরি থেকে ৯৯ প্যাকেট গাঁজা উদ্ধার করেছিল। মোট গাঁজার ওজন ২৩৫ কেজি। এই ঘটনায় পুলিশ ওই ভ্যান এর চালক ইলিয়াস মণ্ডলকে গ্রেফতার করেছিল। অপরদিকে, মালদার ইংরেজবাজারে মাদক পাচারের ছকও বানচাল করেছিল পুলিশ। ৫০০ গ্রাম ব্রাউন সুগার- সহ গ্রেফতার ২ মাদক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গৌর কন্য়া বাস স্ট্য়ান্ড এলাকায় অভিযান চালিয়েছিল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য় প্রায় ৫০ লক্ষ টাকা। ধৃত দু'জনই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget