এক্সপ্লোর

RG Kar Case: RG কর মামলার আজ 'সুপ্রিম' শুনানি, আদালতে কী কী জমা দিতে চলেছে রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

Supreme Court Hearing RG Kar Case: আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর কেটে গেছে ৮৮ দিন, আজ RG কর মামলার 'সুপ্রিম' শুনানি, শীর্ষ আদালতের লাইভ স্ট্রিমিং দেখার অপেক্ষায় সারা দেশ

বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই ও আশাবুল হোসেন, কলকাতা: ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর-মামলার শুনানি। আজ সকাল ১১টায় প্রথম মামলা হিসেবে আর জি কর-কাণ্ডের শুনানি হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। বুধবার সুপ্রিম কোর্টে সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত হলফনামা দেবে রাজ্য সরকার। পাশাপাশি ধর্ষণ-খুন মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি হল না। বুধবার সকাল ১১টায় মামলা শুনবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর কেটে গেছে ৮৮ দিন। এখনও সুবিচারের দাবিতে জ্বলছে মশাল। উঠছে স্লোগান। সোমবারই চার্জ গঠন হয়েছে। এবার শিয়ালদা কোর্টে শুরু হবে শুনানি। এই আবহেই মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডের শুনানি ছিল। কিন্তু একাধিক মামলার শুনানির ফলে অনেকটাই দেরি হয়ে যায়। এরপর রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানেও যাওয়ার ছিল প্রধান বিচারপতির।

অবশেষে মঙ্গলবারের পরিবর্তে বুধবার শুনানির দিন ধার্য করা হয়। চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। সেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে গত ১৫ অক্টোবর আর জি কর-কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। পরের শুনানিতে রাজ্য সরকারকে হলফনামা দিতে বলে আদালত। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আইনজীবী করুণা নন্দী বলেন, '(আর জি কর-কাণ্ডে) মূল অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার। তাদেরকে (সিভিক ভলান্টিয়ার) নিয়োগ করা হয়েছে, আমার মনে হয় তাদেরকে (সিভিক ভলান্টিয়ার) নিষিদ্ধ করা উচিত। আমার আবেদনেও সেটা রয়েছে।'

সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশ, পরবর্তী শুনানির দিন রাজ্য সরকার হলফনামা জমা দেবে। প্রথমত, কোন আইনে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হয়? দ্বিতীয়ত, কোন পদ্ধতিতে নিয়োগ করা হয়? (সিভিক ভলান্টিয়ার) নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, চতুর্থত, নিয়োগের আগে কী কী যাচাই করে দেখা হয়? পঞ্চমত, কোথায় কোথায় সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো হয়? ষষ্ঠ, সিভিক ভলান্টিয়ারদের দৈনিক বা মাসিক কত বেতন দেওয়া হয়? হলফনামায় নির্দিষ্ট করে, সিভিক ভলান্টিয়ারদের কীভাবে নিয়োগ করা হয় তা দিতে হবে। এই ধরনের ভলান্টিয়ারদের সংবেদনশীল জায়গা, যেমন হাসপাতাল, স্কুল, সেখানে কাজে না লাগানো নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে, তা দিতে হবে হলফনামায়।

আরও পড়ুন, পুজো কাটতেই চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, সুরক্ষিত থাকতে কী করতে হবে ? জানালেন চিকিৎসক

 সুপ্রিম কোর্টে সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত হলফনামা দেবে রাজ্য সরকার।পাশাপাশি ধর্ষণ-খুন মামলার তদন্তের স্টেটাস রিপোর্টও জমা দেবে সিবিআই। ১১ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়। তাই সম্ভবত এটাই তাঁর এজলাসে আর জি কর মামলার শেষ শুনানি।দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget