এক্সপ্লোর

Murshidabad News: প্রকাশ্যে স্টেশন মাস্টারকে 'ধমক' মন্ত্রীর, ধাওয়া করতেও দেখা গেল BJP কর্মীদের একাংশকে, ভাইরাল ভিডিও

BJP On Rail Station Master: মুর্শিদাবাদ স্টেশন চত্বরে স্টেশন মাস্টারের সঙ্গে মন্ত্রীর বচসা, উত্তপ্ত বাক্য বিনিময়।

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ স্টেশন চত্বর জুড়ে নানা বেনিয়মের অভিযোগ। স্টেশন সংলগ্ন ঘোড়ার গাড়ির স্ট্যান্ড ঘিরে স্টেশন মাস্টারের সঙ্গে চলল মন্ত্রীর বচসা, হল উত্তপ্ত বাক্য বিনিময়। প্রকাশ্যে স্টেশন মাস্টার মুকুল আনন্দকে ধমক দিতেও দেখা গেল মন্ত্রী ও বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে। ভাইরাল হল সেই ভিডিও। এমনকী, স্টেশন মাস্টারকে কার্যত ধাওয়া করতেও দেখা গেল বিজেপি কর্মীদের একাংশকে। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি স্টেশন মাস্টার।

আরও পড়ুন, মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..

'সিপিএম ও তৃণমূলের হয়ে কাজ করছো ?' প্রকাশ্যে স্টেশন মাস্টারকে 'ধমক' মন্ত্রীর

বিজেপি নেতা ওই স্টেশন মাস্টারকে বলেন, তুমি কী বলেছিলে, ওইদিন ? লিজের জন্য নিয়েছি, ৩ দিন পর কাগজ দেবো। যদিও তা মানতে নারাজ ওই স্টেশন মাস্টার। স্টেশন মাস্টারের কথায়, আমি লিজের জন্য বলিনি। যদিও তখনও নিজের তোলা অভিযোগই বারবার আওড়ে যান ওই বিজেপি নেতা। মিথ্যে কথা বলতে নিষেধ করে হুঁশিয়ারি দেন। এরপরেই বিজেপি নেতা আরও বলেন, সিপিএমের হয়ে ও তৃণমূলের হয়ে কাজ করে দেওয়ার অভিযোগ তোলেন ওই স্টেশনের বিরুদ্ধে। তার কথায়, 'রেলমন্ত্রীর বেতন নিচ্ছো, আর তৃণমূলের চামচাগিরি করছো !'

পূর্ব বর্ধমানের মেমারিতেও প্রায় একই ধরণের অভিযোগ উঠে আসে

সম্প্রতি পূর্ব বর্ধমানের মেমারিতেও প্রায় একই ধরণের অভিযোগ উঠে আসে। সেখানেও পার্কিং নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছিল। মূলত পূর্ব বর্ধমানের মেমারিতে, সংকীর্ণ রাস্তায়, চারচাকার গাড়ি পার্ক করা ছিল একজন বিজেপি নেতার। আর সেটা দেখে ক্ষুব্ধ হন পূর্ব বর্ধমানের মেমারির বিধায়ক মানব গুহ। হুঁশিয়ারি দিয়ে বলেন, এটাই শেষবারের মতো সতর্কবার্তা। তার কথায় এরকম রাস্তায় গাড়ি রাখলে দোকানটাও বন্ধ হয়ে যাবে।'

হুঁশিয়ারি পূর্ব বর্ধমানের মেমারির বিধায়কের

তবে এই ঘটনায় হার মানেননি গাড়ির মালিক তথা বিজেপি নেতা শ্যামল ধারা। তার সাফাই , বর্ধমানে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য গাড়িটি দোকানের সামনে রাখা হয়েছিল। তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। এতোযে নেতামন্ত্রী বিধায়ক গাড়ি নিয়ে ছুঠে বেড়াচ্ছেন, সেইসব গাড়ি কোথায় থাকে ? প্রশ্ন তোলেন তিনি। যদিও তারপরেও ওই স্টেশন মাস্টার বোঝানোর চেষ্টা করেন, বিনা দোষেই যে ওই বিজেপি নেতা তাঁর উপর অভিযোগ তুলছেন ।

Advertisement

সেরা শিরোনাম

South 24 Pargana News : বাড়িতে চুরি করতে এসে জন্মদিনের কেক খেল চোরের দল, লুঠ লক্ষ লক্ষ টাকার সামগ্রী
বাড়িতে চুরি করতে এসে জন্মদিনের কেক খেল চোরের দল, লুঠ লক্ষ লক্ষ টাকার সামগ্রী
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
চোরবাগানের ঘটনায় শিক্ষা, কালীপুজোয় কী করা যাবে, কী করা যাবে না, বড় নির্দেশ পুলিশ ও স্বরাষ্ট্র দফতরের
চোরবাগানের ঘটনায় শিক্ষা, কালীপুজোয় কী করা যাবে, কী করা যাবে না, বড় নির্দেশ পুলিশ ও স্বরাষ্ট্র দফতরের
Advertisement

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget