এক্সপ্লোর

Murshidabad News: মুর্শিদাবাদের রেজিনগরে বিজেপির বুথ সভাপতির রহস্যমৃত্যু

BJP Leader Body Recover: মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর গতকাল উদ্ধার হয় রক্তাক্ত দেহ। নিহত বিজেপির বুথ সভাপতির নাম ভানু মণ্ডল। তৃণমূলের বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ বিজেপির।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগরে বিজেপির বুথ সভাপতির রহস্যমৃত্যু (BJP Leader Death)। সোমবার থেকে নিখোঁজ থাকার পর গতকাল উদ্ধার হয় রক্তাক্ত দেহ। নিহত বিজেপির বুথ সভাপতির নাম ভানু মণ্ডল। তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ বিজেপির (BJP)। অভিযোগ অস্বীকার শাসকদলের (Trinamool Congress)। 

বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার: সোমবার দুপুরে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেননি। নিখোঁজ হওয়ার একদিন পর দুপুরে বাড়ির কাছেই উদ্ধার হল বিজেপি নেতার মৃতদেহ। মুর্শিদাবাদে বিজেপি নেতার রহস্যমৃত্যু। নিহত ভানু মণ্ডল রেজিনগরের বাসিন্দা।বিজেপি নেতার পরিবারের অভিযোগ, সোমবার দুপুরের পর নিখোঁজ হয়ে যান ভানু।বহুবার ফোন করা হলেও সেটি বেজে যায় দাবি।মঙ্গলবার দুপুরে বাড়ির কাছে জলাজমির পাশ থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। ভানুকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃতের আত্মীয় শিশুপদ মণ্ডল বলেন,  “পরশু দুপুর থেকে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করেও সন্ধান পাইনি। ফোন বেজে যাচ্ছিল। কাল দুপুরে বাড়ির কাছেই জলাজমির পাশ থেকে দেহ উদ্ধার হয়েছে। শ্বাসরোধ করে কেউ খুন করেছে মনে হচ্ছে।’’

অপহরণ করে খুনের অভিযোগ বিজেপির: তৃণমূলের বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ বিজেপির। বিজেপির মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে খুনের রাজনীতি করছে। তৃণমূল কংগ্রেসই ওকে খুন করেছে। খুন করে দেহ লোপাটের চেষ্টাও করেছে। টার্গেট করেই বিজেপি কর্মীদের নিশানা করা হচ্ছে।’’ ব্যক্তিগত শত্রুতাতেই খুন হয়েছেন বিজেপি নেতা, পাল্টা দাবি করেছে তৃণমূল। পরিবারের অভিযোগের ভিত্তিতে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শক্তিপুর থানা।

তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু: এদিকে মুর্শিদাবাদের (Murshidabad) নওদায় তৃণমূল সাংসদের (TMC MP) গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু। বহরমপুর আসার সময় শিশুকে সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কা। গুরুতর আহত শিশুকে মেডিক্যালে কলেজে (Medical College) আনার পরে মৃত্যু। মায়ের সঙ্গে ব্যাঙ্কে এসেছিল শিশু, রাস্তায় সাংসদের গাড়ির ধাক্কা। গাড়ির ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু নিয়ে সাংসদের দাবি, "হঠাৎ গাড়ির সামনে চলে এসেছিস, কিছু করার ছিল না চালকের। হাসপাতালে নিয়ে এসেছিলাম, কিন্তু বাঁচানো গেল না।''

আরও পড়ুন: Mamata Banerjee: অভিষেকের পর এবার দলিল-বিতর্কে দিলীপ ঘোষকে নিশানা তৃণমূলনেত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Arunoday Banerjee Death: 'ছোটবেলা থেকে শাহরুখ খানকে দেখে বড় হয়েছি, সিনেমাটা একবার করতে চেয়েছি, লাগলে লাগল, না লাগলে...'
'ছোটবেলা থেকে শাহরুখ খানকে দেখে বড় হয়েছি, সিনেমাটা একবার করতে চেয়েছি, লাগলে লাগল, না লাগলে...'
SIR Supplementary List: প্রকাশিত চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা, এখনও পর্যন্ত বাদ পড়েছে প্রায় ৮১ লক্ষ ভোটার!
প্রকাশিত চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা, এখনও পর্যন্ত বাদ পড়েছে প্রায় ৮১ লক্ষ ভোটার!
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Rahul Arunoay Banerjee Death: রাহুলকে নিয়ে পাস্ট টেন্সে কথা বলার আগে আমার মরে যাওয়া ভাল ছিল : সুদীপ্তা চক্রবর্তী
রাহুলকে নিয়ে পাস্ট টেন্সে কথা বলার আগে আমার মরে যাওয়া ভাল ছিল : সুদীপ্তা চক্রবর্তী

ভিডিও

Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Mamata Banerjee:
"হতচকিত, মর্মাহত ও শোকাহত", "পছন্দের অভিনেতা" রাহুল অরুণোদয়ের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
Rahul Arunoday Banerjee Death: 'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', আর কী বলছেন সিরিয়ালের EP
'যা শুনলাম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জ্ঞান ছিল ওর, কথাও বলেছিল বোধহয়', আর কী বলছেন সিরিয়ালের EP
Rahul Arunodoy Banerjee Death: 'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা
'একটি শিশু, একজন মা, পুরো পরিবার লড়াই করছে...', রাহুলের মৃত্যুর পর কী লিখলেন প্রিয়ঙ্কা?
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Suryakumar Yadav: টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে একাদশেই রাখল না মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএলের ইতিহাসে সেরা চমক!
টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে একাদশেই রাখল না মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএলের ইতিহাসে সেরা চমক!
Tamil Nadu Polls: টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
Rahul Arunoday Death: চোরাবালিতে পড়ে তলিয়ে গিয়েছিলেন রাহুল ? জলে নেমে শ্যুটিংয়ের অনুমতি ছিল না, দাবি ওড়িশা পুলিশের
চোরাবালিতে পড়ে তলিয়ে গিয়েছিলেন রাহুল ? জলে নেমে শ্যুটিংয়ের অনুমতি ছিল না, দাবি ওড়িশা পুলিশের
Embed widget