এক্সপ্লোর

Mamata Banerjee: অভিষেকের পর এবার দলিল-বিতর্কে দিলীপ ঘোষকে নিশানা তৃণমূলনেত্রীর

Mamata Banerjee On Dilip Ghosh: নিয়োগ দুর্নীতির মামলায়, মিডলম্যান প্রসন্ন রায়কে গ্রেফতার করেছে CBI। তাঁর বাড়ি থেকে উদ্ধার জিনিসপত্রের যে সিজার লিস্ট সিবিআই পেশ করেছে তাতে দেখা গেছে দিলীপ ঘোষের নামও।

কলকাতা: অভিষেকের (Abhishek Banerjee) পর এবার দলিল-বিতর্কে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিশানা তৃণমূলনেত্রীর (Mamata Banerjee)। "অর্পিতার ফ্ল্যাট থেকে দলিল মেলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রতিহিংসার বশে গ্রেফতার করলেও আইন অনুযায়ী গ্রেফতার করেছে। দুর্নীতিতে অভিযুক্তর বাড়ি থেকেও তো বিজেপির নেতার দলিল পাওয়া গেছে। তাহলে তাঁকে কেন গ্রেফতার করা হবে না?'' প্রশ্ন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

দিলীপ ঘোষকে নিশানা তৃণমূলনেত্রীর: এসএসসি’র নিয়োগ দুর্নীতির মামলায়, মিডলম্যান প্রসন্ন রায়কে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া জিনিসপত্রের যে সিজার লিস্ট সিবিআই পেশ করেছে তাতে দেখা গেছে দিলীপ ঘোষের নামও। সিজার লিস্ট অনুযায়ী, নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত মিডলম্যানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিলীপ ঘোষের দলিল। সেই তথ্যকে হাতিয়ার করেই, এবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলনেত্রী। ঝাড়গ্রামে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ছোট ছোট ভুল হলেও সিবিআই-ইডি দিয়ে তদন্ত করাচ্ছে। কিন্তু নির্বাচনে খরচ করা হাজার হাজার কোটি টাকার উৎস কী? এত টাকার উৎসের খোঁজ করেছে সিবিআই-ইডি?'' পাশাপাশি নাম করে দিলীপ ঘোষকে কেন গ্রেফতার করা হবে না, সেই প্রশ্নও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। "অর্পিতার ফ্ল্যাট থেকে দলিল পাওয়া যাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী গ্রেফতার করেছে। দুর্নীতিতে অভিযুক্তর বাড়ি থেকেও তো বিজেপির নেতার উদ্ধার হয়েছে। তাঁকে কেন গ্রেফতার নয়?''

এই একই ইস্যুতে গতকাল দিলীপ ঘোষের গ্রেফতারির দাবিতে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতার নামে দলিল পাওয়া গিয়েছে। সে কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না’’’

SSC মামলায় ধৃত মিডলম্যানের বাড়িতে দিলীপের দলিল। দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই প্রসঙ্গে বলতে গিয়ে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবেন। তা হলে তা সুনিশ্চিত করুন। দিলীপকে কেন গ্রেফতার করা হবে না? আদালতের কাছে প্রশ্ন রাখছি।’’নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন। পাল্টা দিলীপ ঘোষের নাম নিয়ে এবার সুর চড়াচ্ছে তৃণমূল।

আরও পড়ুন: Murshidabad News: মুর্শিদাবাদের রেজিনগরে বিজেপির বুথ সভাপতির রহস্যমৃত্যু

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget