এক্সপ্লোর

Murshidabad News: মুর্শিদাবাদেও অন্তর্দ্বন্দ্ব! দিলীপের সফরে গরহাজির জেলা সভাপতিই

BJP Inner Clash: দিলীপ ঘোষের (Dilip Ghosh) দু’দিনের জেলা সফরে প্রকাশ্য কোনও কর্মসূচিতে দেখা মিলল না জেলা সভাপতির।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: দলের সর্বভারতীয় সহ সভাপতির দু’দিনের একাধিক কর্মসূচিতে দেখা গেল না বিজেপি-র (BJP) মুর্শিদাবাদ (Murshidabad) দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতিকে।  গোষ্ঠীকোন্দলের অভিযোগ তুলে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। যদিও এ নিয়ে সাফাই দিয়েছে বিজেপি।   

মুর্শিদাবাদেও বিজেপি-তে অন্তর্দ্বন্দ্ব!

মুর্শিদাবাদে বিজেপির অন্দরে ঘোর ডামাডোল। দিলীপ ঘোষের (Dilip Ghosh) দু’দিনের জেলা সফরে প্রকাশ্য কোনও কর্মসূচিতে দেখা মিলল না জেলা সভাপতির।  কেন এই অনুপস্থিতি, তা নিয়ে দু’পক্ষই যুক্তিজাল বুনেছে।  পাল্টা বিজেপির অন্দরের দ্বন্দ্বের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।

বিজেপি-র মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলায় রবি এবং সোমবার একাধিক দলীয় কর্মসূচিতে অংশ নেন দিলীপ ঘোষ। এই দু’দিন কার্যত তাঁর ছায়াসঙ্গী হয়ে ছিলেন, মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র।  

কিন্তু, প্রকাশ্যে একবারও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির সঙ্গে দেখা যায়নি দলের মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি শাখারভ সরকার বা তাঁর অনুগামীদের। মাস দেড়েক আগে দলের জেলা সভাপতির বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করে, একাধিক ইস্যুতে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপির দুই বিধায়ক।

আরও পড়ুন: Laxmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সম্মান সভা ঘিরে তুমুল উত্তেজনা, তৃণমূল নেতৃত্বের সঙ্গে বচসা | Bangla News

তাই কি, দিলীপ ঘোষের জেলা সফরে দুই দলীয় বিধায়ককে দেখা গেলেও, প্রকাশ্যে দেখা গেল না জেলা সভাপতি ও তাঁর অনুগামীদের? এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, " এটা বিজেপি-র অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন। বিজেপি যে বাংলায় থাকবে না, এটা তারই ইঙ্গিত দিচ্ছে।"

মুর্শিদাবাদ বহরমপুরে তৃণমূলেপ সাংগঠনিক জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় বলেন, "বিজেপির জেলা সভাপতিকে দেখলাম না। এটা ওদের অন্দরের ঝামেলার বহিঃপ্রকাশ। পরস্পরকে অসম্মান করা। আজ দিলীপবাবু শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন।"

যদিও দিলীপ ঘোষের দাবি, জেলা সভাপতি রবিবার তাঁর সঙ্গে হোটেলে ব্যক্তিগতভাবে দেখা করেছেন। তিনি বলেন, "জেলা সভাপতি গতকাল হোটেল এসে দেখা করে গেছেন। সাংগঠনিক কোনও কর্মসূচি নয়। আমার সঙ্গে জনপ্রতিনিধিরা আছেন। তাঁদের নিয়ে উন্নয়নের কাজ দেখতে বেরিয়েছি। এটা সংগঠনের কাজ নয়।"

মুর্শিদাবাদে আম-লিচু পাড়ছেন দিলীপ!

বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতিরও সাফাই, এটা দলীয় কর্মসূচি নয়। ররিবার হোটেলে গিয়ে দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেছেন তিনি। বিধায়কদের কর্মসূচিতে দিলীপ ঘোষ এসেছিলেন। সোমবার লালবাগের নসিপুরে খোশ মেজাজে দেখা যায় দিলীপ ঘোষকে। এক বিজেপি কর্মীর বাগানে গিয়ে আম-লিচুও পাড়েন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
Agnimitra Paul: "..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে দিতে হবে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রার
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget