এক্সপ্লোর

TMC Inner Clash : তৃণমূলের অঞ্চল সভাপতিকে ধারাল অস্ত্র দিয়ে কোপাল দলেরই একাংশ ! মুর্শিদাবাদের সালারে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল

Murshidabad News: গত ১ মে সালারেই ভরতপুরের তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির অনুগামীদের বিবাদে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগ ওঠে। এবার সালুর তৃণমূল অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল দলেরই কর্মীদের বিরুদ্ধে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের মুর্শিদাবাদের সালারে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। তৃণমূলের অঞ্চল সভাপতিকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মহম্মদ মুরসেলিম কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছে তৃণমূল জেলা নেতৃত্ব।  

তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতিকে ধারাল অস্ত্র দিয়ে কোপ। কোপানোর অভিযোগ উঠেছে তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদের (Murshidabad) সালারে (Salar) ফের সামনে চলে এল শাসকদলের দ্বন্দ্ব। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে পার্টি অফিস থেকে ফিরছিলেন সালুর অঞ্চল সভাপতি মহম্মদ মুরসেলিম। অভিযোগ, বাড়ির অদূরেই তাঁর ওপর রড, ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় কয়েকজন তৃণমূল কর্মী। গুরুতর আহত অবস্থায় মহম্মদ মুরসেলিমকে প্রথমে সালার হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হওয়ায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। 

আক্রান্তের স্ত্রী আজমিরা বেগম বলেছেন, 'কোপ মেরেছে দুষ্কৃতীরা। পার্টি অফিস থেকে ফেরার সময় রাস্তায়। যারা মেরেছে তারাও তৃণমূলই করে।' রাতেই ৮ তৃণমূল কর্মীর বিরুদ্ধে সালার থানায় অভিযোগ দায়ের করে পরিবার। যদিও দলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ অস্বীকার করেছে জেলা নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অপূর্ব সরকার বলেছেন, 'তৃণমূলের কেউ তৃণমূলের কাউকে আঘাত করতে পারে না। এটা দুষ্কৃতীদের কাজ। প্রশাসন ব্যবস্থা নেবে। তৃণমূলে দুষ্কৃতীরা থাকে না'।

আরও পড়ুন- গতি পাচ্ছে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোর রুটের কাজ, পিলার তৈরির জন্য চিংড়িঘাটা মোড়ে যান নিয়ন্ত্রণ শুরু

গত ১ মে সালারেই ভরতপুরের তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির অনুগামীদের বিবাদে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগ ওঠে। আর এবার সালুর তৃণমূল অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল দলেরই কর্মীদের বিরুদ্ধে।

তৃণমূল পরিচালিত ভরতপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। অভিযোগ হামলার নেতৃত্বে ছিলেন তৃণমূলেরই শালু গ্রাম প়ঞ্চায়েতের প্রধান মুস্তাক আলি। তৃণমূল নেতা মুস্তাকের নেতৃত্বে হামলার অভিযোগে সালার থানায় ২৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বোমাবাজির ঘটনায় ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ৪০ টার মতো বোম পড়েছে। বোমাবাজির ঘটনায় ৩ তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ।                             

আরও পড়ুন: রোজ কলা খেলে কি নিয়ন্ত্রণে থাকে হাই ব্লাড প্রেসার?

সেরা শিরোনাম

Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget