এক্সপ্লোর

School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী

Murshidabad School Bus Accident : স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ট্রেনের ধাক্কায় ২ স্কুলছাত্রী-সহ ৩ জনের মৃত্যু, আহত আরও কয়েকজন


রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের কাটোয়া-আজিমগঞ্জ রেলশাখায় ভয়াবহ দুর্ঘটনা। কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝামাঝি একটি লেভেল ক্রসিংয়ে স্কুলগাড়িকে ধাক্কা মারল নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। প্রাথমিকভাবে জানা যায়, এই মর্মান্তিক দুর্ঘটনায়  ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু ঘটে।                        

রেল সূত্রে খবর, স্কুলগাড়িটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন সেটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম স্কুলগাড়ির চালক। আহত হয়েছেন আরও কয়েকজন, তাঁদেরকে নিয়ে আসা হচ্ছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। 

মুর্শিদাবাদে লেভেল ক্রসিং দুর্ঘটনায় গেটম্যান এবং সুপারভাইজারকে কর্তব্যের গাফিলতির কারণে সাসপেন্ড করা হয়েছে। এ কথা জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম  মাঝি। অন্যদিকে, ঘটনার তদন্তে নেমেছে পূর্ব রেল। শুক্রবার সকালে এডিআরএম এর নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল হাওড়া স্টেশন থেকে ইন্সপেকশন কারে চেপে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। পূর্ব রেলের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলে রেল। গোটা ঘটনার তদন্ত করে দেখা হবে। তিনি আরও জানান, আহতদের চিকিৎসার জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেভেল ক্রসিং খোলা থাকায় নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি যাত্রীবাহী গাড়ি ও সাইকেল আরোহী কে ধাক্কা মারে। আহতদের কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আশঙ্কা জনকদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের রেফার করা হচ্ছে। তাদের অভিযোগ, গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে গেট বন্ধ করেননি। তার জেরেই এমন মর্মান্তিক দুর্ঘটনা। 

দুর্ঘটনার পর কাটোয়া-আজিমগঞ্জ শাখায় সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে লাইন স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, লেভেল ক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, কিংবা গেট খোলা ছিল কেন—এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দায় কার ? রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ও আহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।   

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
Advertisement

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget