এক্সপ্লোর

Murshidabad News : গা-ঢাকা দিয়েছিল ২ভাই, ছক ছিল বাংলাদেশে পালানোর, সামশেরগঞ্জে বাবা-ছেলেকে খুনে গ্রেফতার ২

খুন করে সুতি দিয়ে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করে ফেলেছিল একজন। আরেকজন ঘাঁটি গেড়েছিল বীরভূমে। 

 

সুকান্ত মুখোপাধ্য়ায়, মুর্শিদাবাদ: শনিবার সাতসকালে বাড়িতে ঢুকে পরিবারের সামনেই বাবা-ছেলেকে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে, থেঁতলে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার ৩ দিন পর পুলিশের জালে দুর্বৃত্তরা। পুলিশ সূত্রের খবর, খুন করে সুতি দিয়ে বাংলাদেশে পালানোর পরিকল্পনা করে ফেলেছিল একজন। আরেকজন ঘাঁটি গেড়েছিল বীরভূমে। 

ওয়াকফ সংশোধিত আইনের বিরোধিতায় প্রতিবাদের নামে জ্বলছে হিংসার আগুন। আর তাতেই জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে কিছু নিরীহ মানুষের জীবন। যেমন  ধুলিয়ানের জাফরাবাদে নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে দাস পরিবার। বাড়ি থেকে হিড়হিড় করে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে থেঁতলে খুন করা হয়েছে বাবা-ছেলেকে।নিহতদের নাম হরগোবিন্দ দাস (৭০) এবং তাঁর ছেলে চন্দন দাস (৪০)। সেই ঘটনার পরই তৎপর হয় পুলিশ। বারবার আশ্বাস দেওয়া হয়, পুলিশ দুবৃত্তদের খুঁজে বের করবেই। 'দরকারে পাতাল থেকে তুলে আনা হবে দুষ্কৃতীদের', গতকালই সাংবাদিক বৈঠক করে বলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম । তারপরই মঙ্গলবার এই গ্রেফতারি। 

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বাবা-ছেলেকে খুনে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।  এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, এই ঘটনার তদন্তে একটি সিট গঠন করা হয়েছিল। তদন্তকারীরা এলাকার প্রতিটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সেই সূত্র ধরেই ফোর্স পৌঁছে যায় বীরভূমে। সেখান থেকে গ্রেফতার করা হয় একজনকে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করেই আরেকজনের খোঁজ পাওয়া যায়। 

ধৃত কালুই জানায়, ভাই দিলাবর নাদাব  সুতিতে। বাংলাদেশ বর্ডারের অদূরেই গা-ঢাকা দিয়েছিল এক অভিযুক্ত। পরিকল্পনা ছিল বাংলাদেশ পালিয়ে যাওয়ার । তার আগেই গ্রেফতার করা হয় তাকে। সেদিন দাস পরিবারে তাণ্ডব চালানো বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এরাই মূল অভিযুক্ত , দাবি পুলিশের। কেন তারা খুন করল, জিজ্ঞাসাবাদ করে বের করার চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবারই তাদের আদালতে পেশ করা হচ্ছে, 

রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম জানান, 'এখনও অনেক গুজব ছড়াচ্ছে। যত বেশি গুজব ছড়াবে, ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়া খুব কঠিন। মানসিক অস্থিরতা আগে কমানো দরকার'। পুলিশের তরফে জানানো হয়েছে গুজব রুখতে সোশাল সাইটে নজর রাখছে পুলিশ। এর মধ্যেই উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে ১ হাজার ৯৩ সোশাল অ্যাকাউন্ট ব্লক করেছে পুলিশ।                                          

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget