এক্সপ্লোর

Murshidabad: এম.এ পাস করেও মেলেনি চাকরি, লটারি বিক্রি করে সংসার চালাচ্ছেন মুর্শিদাবাদের তন্ময়

Murshidabad Lottery News: তন্ময়ের এর দোকানের টেবিলেও লেখা রয়েছে 'এমএ পাস লটারিওয়ালা তন্ময়' । কিন্তু কেন এমন নাম? তন্ময়ের কথায়, একপ্রকার মনে জমে থাকা ক্ষোভ হতাশা থেকেই এই নামকরণ।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: কেন্দ্রীয় (Central) কিংবা রাজ্য (West Bengal) সরকারি চাকরি (Govt Job) পেয়ে সংসার টানার স্বপ্ন নিয়েই লড়াই চালাচ্ছিলেন তন্ময় চুনারি। হাতে ছিল এম.এ (M.A) পাসের সার্টিফিকেট (Certificate)। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে। বরং জীবনের কঠিন অধ্যায়ে স্বপ্ন ভেঙে লটারি (Lottery) বিক্রি করতে হচ্ছে তন্ময়কে। 

বেকারত্বের জ্বালা বড়ই নিষ্ঠুর, যা চরম বাস্তবের মুখে দাঁড় করায়। অসুস্থ মায়ের চিকিৎসা খরচ, সংসার চালাতে তাই এমএ পাশ করেও লটারির টিকিট বিক্রি করতে হচ্ছে মুর্শিদাবাদের নওদার সাকোপারা এলাকার বাসিন্দা তন্ময় চুনারিকে। আমতলা বাজার এলাকায় গেলেই দেখা যাবে ফুটপাথের ধারে এক ফালি দোকানে বসে থাকা এম এ পাশ লটারিওয়ালা তন্ময়কে। 

তন্ময়ের স্বপ্ন ছিল পড়াশোনা করে একটি সরকারি চাকরি পাওয়ার। কেন্দ্রীয় কিংবা রাজ্যে ডিফেন্স-এ কাজ পাওয়ার জন্য চেষ্টাও চালিয়ে যাচ্ছে সে। যদিও এখনও পর্যন্ত 'পাস করলেও শেষ পর্যন্ত সফল হয়নি' এমনটাই জানিয়েছে সে।  সপ্তম শ্রেণীতে পড়ার সময়ই তাঁর বাবার মৃত্যু হয়। তারপর পড়াশোনা থেকে একপ্রকার ছুটিই হয়ে যায়। 

আরও পড়ুন, দ্বিতীয় হুগলি সেতুর ওপর লরিতে দুর্ঘটনা, গোটা রাস্তায় ছড়িয়ে গেল ডিজেল!

যদিও পরবর্তীতে দাদার পরিশ্রমে ও ইচ্ছেয় ধীরে ধীরে পড়াশোনা করে এগিয়ে যেতে থাকেন তন্ময়। তবে আবারও পরিবারে নেমে আসে অন্ধকার। মাস ছয়েক আগেই সংসারের একমাত্র রোজগেরে দাদাকে হারান তন্ময়। এরপর এক প্রকার দেওয়ালে পিঠ ঠেকে যায়। সংসার চালাতে তাই দাদার ব্যবসাকে আঁকড়ে ধরে সে। এম.এ পাস করে তাই বাধ্য হয়েই লটারির টিকিট বিক্রি করতে শুরু করে সে। তবে হাল ছাড়েননি। লটারির দোকানের পাশাপাশি টিউশনও করে সে।  

তন্ময়ের এর দোকানের টেবিলেও লেখা রয়েছে 'এমএ পাস লটারিওয়ালা তন্ময়' । কিন্তু কেন এমন নাম? তন্ময়ের কথায়, একপ্রকার মনে জমে থাকা ক্ষোভ হতাশা থেকেই এই নামকরণ। স্থানীয়রা অবশ্য তন্ময়ের এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন। তন্ময়ের লড়াই দেখে পাশে থাকার আশ্বাস দিয়েছেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতিও। শেষ পর্যন্ত নিজের স্বপ্নপূরণ কর‍তে পারেন কি না মুর্শিদাবাদের এই যুবক, সেই লড়াইই জারি এখন। 

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget