এক্সপ্লোর

Howarh: দ্বিতীয় হুগলি সেতুর ওপর লরিতে দুর্ঘটনা, গোটা রাস্তায় ছড়িয়ে গেল ডিজেল!

Vidyasagar Setu Accident: এদিন দ্বিতীয় হুগলি সেতুর ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা সম্মুখীন হয় একটি কন্টেনার বোঝাই লরি।

সুনীত হালদার, হাওড়া: দ্বিতীয় হুগলি সেতুর (Second Hooghly Bridge) ওপরে বড়সড় দুর্ঘটনা (Accident) ঘটল। আর সেই বিপদ থেকে কোনওরকমে রক্ষা পেল বাকি যাত্রী ও ব্রিজে উপস্থিত গাড়িগুলি। 

কী ঘটেছে? 

এদিন দ্বিতীয় হুগলি সেতুর ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় একটি কন্টেনার বোঝাই লরি। আর এরপরই লরির ডিজেল (Diesel) ট্যাংক থেকে ডিজেল ছড়িয়ে পড়ে গোটা রাস্তায়। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। জ্বালানি ছড়িয়ে পড়ায় বড় বিপদের আতঙ্কও গ্রাস করে। যদিও পরবর্তীতে পুলিশ আধিকারিকরা গিয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।     


এদিকে এই ঘটনা জেরে বিশাল যানজটের সৃষ্টি হয়। বিদ্যাসাগর সেতু কলকাতা থেকে হাওড়াগামী দিকে এই ঘটনাটি ঘটে। এ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কর্মরত ট্রাফিক পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে ওই লরিটিকে সরানোর জন্য চেষ্টা চালানো হয়।                  

আরও পড়ুন, কালীঘাটে ৩০০ কোটি টাকা স্কাইওয়াক বানানো হচ্ছে, বাংলা কারও কাছে ভিক্ষা চায় না: মমতা

যদিও কোনওরকম হতাহতের খবর না থাকলেও বিদ্যাসাগর সেতুর উপরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বহু সংখ্যক মানুষ। এই ঘটনায় অভিযোগের তীর লরি চালকের দিকে। যদিও তিনি জানিয়েছেন, খিদিরপুর থেকে জিনিসপত্র ভর্তি করে জঙ্গলপুর দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই চালক। দ্বিতীয় হুগলি সেতুর উপর ওঠার কিছুক্ষণ পরে তিনি যখন ব্রেক কষতে চান, তখন তাঁর ব্রেক কাজ করে না।                                         

চালক বলেন, সেই সময়ই তিনি বুঝতে পারেন যে ব্রেক ফেল হয়ে গেছে। টোল ট্যাক্সে ধাক্কা দিলে বেশি ক্ষয়ক্ষতি হবে সেই কারণে তিনি ডিভাইডারের ধাক্কা মারতে শুরু করেন। ধাক্কা মারার ফলে ডিজেল ট্যাঙ্কের লক খুলে যায়।  এরপর ডিজেল বেরিয়ে পড়ে রাস্তার ওপরে। তবে লরি কিছুটা দূরে গিয়ে আটকে পড়ে। 

এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা। এরপর তাঁরা ক্রেনের সাহায্যে সেই গাড়িটিকে সেখান থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চালান। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget