এক্সপ্লোর

Murshidabad: ভাসানে মর্মান্তিক দুর্ঘটনা, ২টি আলাদা ঘটনায় জলে ডুবে মৃত ৩

Murshidabad News:মুর্শিদাবাদের সাটুইয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে ১ জনের। অন্য ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জে

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা। উমার বিদায়ের সময় মুর্শিদাবাদের ২টি আলাদা দুর্ঘটনায় মৃত্যু হল মোট তিনজনের।

দুর্গা প্রতিমা বিসর্জন করতে গিয়ে মুর্শিদাবাদের সাটুইয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে মোট দুই জনের। অন্য ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদেরই সামসেরগঞ্জের ধুলিয়ানে। ওই এলাকার কাঞ্চনতলা গঙ্গাঘাটে এই ঘটনা ঘটেছে। সেখানে প্রতিমা বিসর্জন করতে গিয়ে নৌকা থেকে জলে পরে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গাঘাটে এই ঘটনা ঘটেছে। মৃত ওই ব্যক্তির নাম অমিত সিংহ, বাড়ি ধুলিয়ান পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রায়গঞ্জে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

মালবাজারেও দুর্ঘটনা:
একই দিনে জলপাইগুড়ির মালবাজারেও মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মালবাজারের মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় হড়পা বানে নিখোঁজ হয়েছেন অন্তত ৩০ থেকে ৪০ জন। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফে। ওই ঘটনায় বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ৭ জন। উদ্ধারকাজের জন্য নামানো হচ্ছে এনডিআরএফকে (NDRF)। ইতিমধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তৃণমূল বিধায়ক বুলুচিক বরাইক দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন বলে জানান। তিনি জানিয়েছেন, বিসর্জনের সময় তখন নদীর কাছাকাছি এলাকায় প্রায় হাজার খানেক লোক উপস্থিত ছিলেন, যে সময় হড়পা বানে অনেকে ভেসে যান। সিকিমের দিকে বৃষ্টির জেরে এমনটা হয়েছে পাহাড়ি নদীতে। ৬ জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, স্থানীয় এলাকায় বৃষ্টি না হলেও সিকিম সংলগ্ন পার্বত্য এলাকায় বৃষ্টির জেরে একসঙ্গে অনেকটা জল এসে পড়ায় দুর্ঘটনা ঘটেছে।

বীরভূমেও জলে ডুবে মৃত্যু:
ভীমগড়ের ইসগড়া গ্ৰাম থেকে বুধবার লোবা কালি মন্দিরে ১২ জন যুবক পুজো দিতে আসেন। অভিযোগ,  পুজো দেওয়ার পরে তাঁরা অজয় নদে স্নান করতে নামেন। স্নান করতে গিয়ে জলে তলিয়ে যান কালীচরণ দত্ত (৪০) নামে এক যুবক। তাঁকে বন্ধুরা বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। কালীচরণ নদের জলে তলিয়ে যায়। পরে দুবরাজপুর থানাত পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠিয়েছে।

প্রায় প্রতিবছরই ভাসানের সময় এমন দুর্ঘটনা দেখা যায় রাজ্যের নানা জেলায়। মাঝনদীতে নৌকা থেকে ভাসান দেওয়ার সময় জলে পড়ে যান অনেকে। বেশিরভাগ সময়েই উদ্ধার করা গেলেও অনেকসময়েই মৃত্যুর ঘটনা দেখা যায়। এবারও একাধিক জেলায় ঘটেছে এমনই ঘটনা। 

আরও পড়ুন: মর্মান্তিক, মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বান নিখোঁজ প্রায় ৩০ থেকে ৪০ জন

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget