এক্সপ্লোর

Jalpaiguri : মর্মান্তিক, মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বান নিখোঁজ প্রায় ৩০ থেকে ৪০ জন

Accident : মৃত সাত জন, জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : বিসর্জনের সন্ধেয় মর্মান্তিক দুর্ঘটনা জলপাইগুড়িতে (Jalpaiguri)। মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় হড়পা বান নিখোঁজ প্রায় ৩০ থেকে ৪০ জন। মৃত তিন জন, জানালেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। প্রশাসন সূত্রে খবর, মালবাজার শহর ও চা বাগান সংলগ্ন অঞ্চল থেকে বেশ কিছু পুজো কমিটি মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের জন্যে এসেছিল। তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। উদ্ধারকাজের জন্য নামানো হচ্ছে এনডিআরএফকে (NDRF)। ইতিমধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার।

ঠিক কী হয়েছে

বিজয়া দশমীর দিনে গোটা রাজ্যের মতোই ডুয়ার্সের বিভিন্ন নদীতে চলছিল প্রতিমা নিরঞ্জন। বিসর্জনেই সময়ই ধেয়ে আসে হড়পা বান। নিমেষে তছনছ করে দেয় সব কিছু। রাত সাড়ে ৮ টা নাগাদ মাল এলাকার বিভিন্ন মণ্ডপের ও বিভিন্ন চা বাগানের পুজোর প্রতিমা নিয়ে আসা হয়। সেই সময়ই মাল নদীতে হঠাৎই আসে হড়পা বান। যা ভাসিয়ে নিয়ে যায় অনেককে। শিশু কোলে মহিলা সহ মোট ৩০ থেকে ৪০ জনের নিঁখোজ হয়ে যায় জলের তোড়ে। যে দুর্ঘটনার পরই সেখানে ছুটে আসে এনডিআরএফ। রাতের দিকে অন্ধকার থাকায় প্রথমে কিছুটা উদ্ধারকাজ ব্যাহত হলেও পরে আলোর ব্যবস্থা করে জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। ইতিমধ্যে অনেকেই উদ্ধার হলেও ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু।

'৬ জনের মৃত্যু' 

প্রশাসনের পক্ষ থেকে এখনও ৩ জনের মৃত্যুর খবরের কথা জানানো হলেও ৬ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মালের তৃণমূল বিধায়ক বুলুচিক বরাইক। রাত সাড়ে ৮ টা নাগাদ দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন বলেও জানান মালের তৃণমূল বিধায়ক। তিনি জানিয়েছেন, বিসর্জনের সময় তখন নদীর কাছাকাছি এলাকায় প্রায় হাজার খানেক লোক উপস্থিত ছিলেন, যে সময় হড়পা বানে অনেকে ভেসে যান। সিকিমের দিকে বৃষ্টির জেরে এমনটা হয়েছে পাহাড়ি নদীতে। ৬ জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, স্থানীয় এলাকায় বৃষ্টি না হলেও সিকিম সংলগ্ন পার্বত্য এলাকায় বৃষ্টির জেরে একসঙ্গে অনেকটা জল এসে পড়ায় দুর্ঘটনা ঘটেছে। অনেককে ইতিমধ্যে উদ্ধার করা গেলেও দুর্ভাগ্যবশত তিন জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- 'জানিয়েই বাদ', সংসদের স্ট্যান্ডিং কমিটি থেকে বাদ পড়ে বিস্ফোরক সুদীপ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget