এক্সপ্লোর

Murshidabad News: তৃণমূলের নবজোয়ার কর্মসূচি ঘিরে ফের উত্তেজনা, বচসা, ধস্তাধস্তিতে তৃণমূল কর্মীদের

ব্লক সভাপতি গৌতম ঘোষের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগে সরব হয়েছেন তৃণমূল কর্মীদের একাংশ। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্লক সভাপতি। 

মুর্শিদাবাদ: তৃণমূলের (TMC) নবজোয়ার (Nabajaoar) কর্মসূচি ঘিরে ফের উত্তেজনা। মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলায় (Vogobangola) ধস্তাধস্তিতে জড়ালেন তৃণমূল কর্মীরা। জরুর গ্রাম পঞ্চায়েতের ভোট (Panchayet Election) প্রক্রিয়া শুরু হতেই বাধে বচসা । পুলিশি নিরাপত্তায় শনিবার জেলার ১১টি ব্লকের পঞ্চায়েতের (Panchayet) প্রার্থী ঠিক করতে ভোট নেওয়া হয় । ব্লক সভাপতি গৌতম ঘোষের (Goutam Ghosh) বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগে সরব হয়েছেন তৃণমূল কর্মীদের একাংশ । অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্লক সভাপতি । 

এবার মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে দেখা দিল বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Bnerjee) ক্যাম্পের কাছেই প্রার্থী বাছাইয়ে ভোটাভুটি ঘিরে চলল বচসা-ধস্তাধস্তি। এই ঘটনায় কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bnerjee) । যদিও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (bjp), সিপিএম (CPM)।

ব্যালট বাক্স ঘিরে ভিড়, জটলা, তুমুল তর্কাতর্কি, পুলিশের সামনেই চরম উত্তেজনা। কোচবিহার (Coochbehar), জলপাইগুড়ি (Jalpaiguri), দুই দিনাজপুর (North Dinajpur), মালদার (Malda) পর, এবার মুর্শিদাবাদেও (Murshidabad) পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি ঘিরে দেখা দিল বিশৃঙ্খলা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) থাকার জন্য ক্যাম্প করা হয়েছে ভগবানগোলায় । শনিবার সন্ধেয় সেখানে পৌঁছনোর আগেই, ব্যালটে ভোটাভুটি নিয়ে দেখা দেয় উত্তেজনা । ভোট পদ্ধতিতে স্বচ্ছতা না থাকার অভিযোগে, নিজেদের মধ্যেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তৃণমূলের নেতা-কর্মীরা। এমনকী পুলিশের সামনেই চলে বচসা ।

তৃণমূলের  (Trinamool) এক অঞ্চল সভাপতি আবার অভিযোগ তুলেছেন, অন্য দলের কর্মীরা এসে ভোট দিয়ে যাচ্ছেন। তৃণমূলের (TMC) ভোটাভুটিতে ফের বিশৃঙ্খলা দেখা দেওয়ায় কটাক্ষ করেছে সিপিএম (CPM), বিজেপি (BJP) । 

শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে ক্যাম্পে পৌঁছে, এদিনের ঘটনা নিয়ে ফের দলের কর্মীদের সতর্ক করে দেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এদিন বলেন, শৃঙ্খলাবদ্ধভাবে থাকবে হবে, এরকম হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে দল থেকে বের করা হবে । দু-একটা পঞ্চায়েত (Panchayet Election) হাতছাড়া হলে অসুবিধা হবে না।  এর আগে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোটাভুটি নিয়ে বিশৃঙ্খলা দেখা দেওয়ায়, কড়াবার্তা দিয়েছিলেন অভিষেক । কিন্তু, তারপরও একই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদে (Murshidabad) ।

 আরও পড়ুন: Kunal Ghosh: 'DA মামলা নিয়ে শুভেন্দুর মন্তব্যে Supreme Court-র অবমাননা’, কেন বললেন কুণাল ?

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget