এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

Murshidabad : এবার জলঙ্গি, অঞ্চল কমিটি গঠন নিয়ে প্রকাশ্যে শাসক দলের কোন্দল !

TMC : অঞ্চল এক, কিন্তু কোথাও সভাপতি ২ জন ! আবার কোথাও তালিকা একাধিক !

জলঙ্গি : ফের মুর্শিদাবাদে (Murshidabad) অঞ্চল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে প্রকাশ্যে এল তৃণমূলের (TMC) কোন্দল। কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে তার বৈধতা অস্বীকার করলেন তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভানেত্রী শাওনি সিংহ রায়।

পঞ্চায়েত ভোটের দিন এখনও ঘোষণা হয়নি। এরই মধ্যে অঞ্চল কমিটি গঠন নিয়ে বার বার প্রকাশ্যে আসছে শাসক দলের অন্দরের বিবাদ। গতকাল দলের একাংশ জলঙ্গির তৃণমূল বিধায়ক আব্দুর রজ্জাকের বিরুদ্ধে একতরফাভাবে নতুন অঞ্চল সভাপতিদের নাম ঘোষণার অভিযোগ তোলেন। ওই কমিটির বৈধতা অস্বীকার করে তৃণমূলের জেলা সভানেত্রী জানিয়েছেন, দলের নির্দেশে ২৪ এপ্রিলের মধ্যে সমস্ত অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। তারপর কেউ তালিকা ঘোষণা করলে, তা গ্রাহ্য হবে না। জেলা সভানেত্রীই এতদিন তালিকা প্রকাশ করতে দেননি, বলে পাল্টা তোপ দেগেছেন তৃণমূল বিধায়ক আব্দুর রজ্জাক।

আরও পড়ুন ; একই অঞ্চলে ২ জন সভাপতি ! পঞ্চায়েত ভোটের আগে সামশেরগঞ্জে তৃণমূলে কোন্দল

বিতর্ক জলঙ্গির দক্ষিণ সাংগঠনিক ব্লকের পাঁচটি অঞ্চলের সভাপতি ঘোষণা নিয়ে। দলের ঘোষণা করা অঞ্চল সভাপতিদের নাম খারিজ করে, শুক্রবার নতুন অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করেন জলঙ্গির তৃণমূল বিধায়ক আব্দুর রজ্জাক। ২৪ ঘন্টার মধ্যে বিধায়ক ঘোষিত সভাপতিদের বৈধতা দিতে অস্বীকার করেন তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভানেত্রী শাওনি সিং রায়। তিনি বলেন, "দলের নির্দেশ অনুসারে ২৪ এপ্রিলের মধ্যে দলের সমস্ত অঞ্চল সভাপতি ঘোষণা করা হয়েছে। তারপর কেউ সভাপতি ঘোষণা করলে সেটা বাস্তবায়িত হবে না। দলের সাথে আলোচনা না করে যদি ঘোষণা হয়, সেটা দলের বাইরে হচ্ছে। জলঙ্গিতে নতুন করে সভাপতি ঘোষণা হয়েছে, সেটাকে দল মান্যতা দেয় না।"

দিনকয়েক আগে সামশেরগঞ্জেও একই রকম ছবি দেখা যায়। স্থানীয় সূত্রে খবর, সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম ও ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিবাদ দীর্ঘদিনের। 

গত রবিবার তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি তাসিরুদ্দিন আহমেদ প্রকাশ করেন সামশেরগঞ্জের কাঞ্চনতলা অঞ্চল কমিটির তালিকা। যেখানে সভাপতি হিসেবে নাম রয়েছে সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের ঘনিষ্ঠ আব্দুল বারির। কিন্তু সেই তালিকাকে মান্যতা না দিয়ে সোমবার আলাদা একটি তালিকা প্রকাশ করেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল
ইসলাম। সেই তালিকায় অঞ্চল সভাপতি হিসেবে নাম রয়েছে মণিরুল-ঘনিষ্ঠ দেলোয়ার হোসেনের। দু’পক্ষই দাবি করেছে, অন্য কমিটি অবৈধ, নিজেদের কমিটি বৈধ।

এই পরিস্থিতিতে কোন অঞ্চল সভাপতিকে মানবেন? এই নিয়ে বিপাকে পড়েছেন তৃণমূলের নিচুতলার কর্মীরা।

আরও পড়ুন ; এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prosenjit Chatterjee:
"দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না, আমি কাউকে ফোন করিনি", ভোটের ফলপ্রকাশের পর তাৎপর্যপূর্ণ পোস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
Mamata Banerjee Live : ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা নিয়ে বড় অভিযোগ ! কী জানানেল মমতা বন্দ্যোপাধ্যায় ?
ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা নিয়ে বড় অভিযোগ ! কী জানানেল মমতা বন্দ্যোপাধ্যায় ?
WB News Live Updates: ''আমি এখন মুক্ত বিহঙ্গ! ১৫ বছরে একটা পয়সা নিইনি
''আমি এখন মুক্ত বিহঙ্গ! ১৫ বছরে একটা পয়সা নিইনি", সাংবাদিক বৈঠক থেকে আর কী কী জানালেন
Post Poll Violence: ভোট মিটতেই হিংসা রাজ্যে, পরপর BJP কর্মী খুনের অভিযোগ !
ভোট মিটতেই হিংসা রাজ্যে, পরপর BJP কর্মী খুনের অভিযোগ !

ভিডিও

Banglar Bidhan | ৯ জেলায় কার্যত নিশ্চিহ্ন তৃণমূল, হারলেন একডজনেরও বেশি মন্ত্রী
Banglar Bidhan | ভোট থেকে গণনা, ম্যান অফ দ্য ম্যাচ কমিশন, জনতার রায়ে 'ভ্যানিশ' হল তৃণমূলই
Banglar Bidhan | পদ্মাসনে বাংলা | মানুষের জমা ক্ষোভের ধাক্কায় ছারখার তৃণমূল। 'ভ্যানিশ' তৃণমূল
West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget