এক্সপ্লোর

TMC : একই অঞ্চলে ২ জন সভাপতি ! পঞ্চায়েত ভোটের আগে সামশেরগঞ্জে তৃণমূলে কোন্দল

Tussle within TMC : পরপর দুই দিন দুই গোষ্ঠীর অঞ্চল সভাপতির নাম ঘোষণা ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কাঞ্চনতলায়

রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ) : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে রাজ্যের বিভিন্ন জেলায় শাসক দলের অন্দরে দ্বন্দ্বের ছবি সামনে আসছে। এবার মুর্শিদাবাদে (Murshidabad)। একই অঞ্চলে তৃণমূলের ২ জন সভাপতি। পরপর ২ দিন বিধায়ক ও জেলার সহ-সভাপতির অঞ্চল কমিটির সদস্যদের আলাদা তালিকা ঘোষণাকে কেন্দ্র করে সামশেরগঞ্জে ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল।

প্রকাশ্যে দ্বন্দ্ব-

একই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দুই জন সভাপতি ! পরপর দুই দিন দুই গোষ্ঠীর অঞ্চল সভাপতির নাম ঘোষণা ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কাঞ্চনতলায়। রবিবার সাংবাদিক বৈঠক করে কাঞ্চনতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি-সহ মোট ৩৫ জনের নাম ঘোষণা করেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তাসিরুদ্দিন আহমেদ। সেই কমিটির সভাপতি করা হয় ডাক্তার আব্দুল বারিকে। এই সময়ে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাস্টার সানাউল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

কিন্তু সেই কমিটিকে কার্যত প্রত্যাখ্যান করে সোমবার সামশেরগঞ্জের কাঞ্চনতলা অঞ্চলের জন্য নতুন করে কমিটি ঘোষণা করেন ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম। সামশেরগঞ্জ ব্লক তৃণমূলের ঘোষিত কমিটির মধ্যে শুধুমাত্র একজনকে রেখে বাকি অঞ্চল সভাপতি সহ নতুন করে ৩৫ জনের নাম ঘোষণা করেন ফরাক্কার বিধায়ক। সেই কমিটির সভাপতি করা হয় দেলোয়ার হোসেনকে। আর যা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।

সাংবাদিক বৈঠক করে ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম নতুন করে কাঞ্চনতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নাম ঘোষণা করতেই কার্যত তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের অনুগামী হিসাবে পরিচিত ডাক্তার আব্দুল বারি। ফরাক্কার বিধায়কের ঘোষিত কমিটি সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেন তিনি। 

যদিও ডাক্তার আব্দুল বারির বক্তব্যকে উড়িয়ে দিয়ে পাল্টা সামশেরগঞ্জ ব্লক তৃণমূলের ঘোষিত কমিটিকেই অবৈধভাবে বলে দাবি করেছেন বিধায়ক মণিরুল ইসলামের ঘোষিত অঞ্চল সভাপতি দেলোয়ার হোসেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কাঞ্চনতলা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি কে ? ডাক্তার আব্দুল বারি, নাকি দেলোয়ার হোসেন ? ধন্দে তৃণমূল কর্মীরাও। 

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর দুই অঞ্চল সভাপতি ও কমিটি ঘোষণা নিয়ে ফের একবার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে সামশেরগঞ্জে। এর প্রভাব ভোটে পড়ে কি না সেটাই এখন দেখার।

আরও পড়ুন ; দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, পটাশপুরে গণইস্তফা তৃণমূলের ৩০ পদাধিকারীর

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget