এক্সপ্লোর

Murshidabad Weather Update: আজও তীব্র দাবদাহ, পারদ ৪০ ডিগ্রির ঘরেই

Murshidabad News: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।

বহরমপুর: ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই বেড়েছে তাপমাত্রা। বর্তমানে রোদের তেজে বাড়ির বাইরে বেরনো দায় হয়ে উঠেছে। এ বারের গরমে তীব্র ভোগান্তি রয়েছে বলে আগেই জানিয়েছেন আবহবিদরা। এখনও পর্যন্ত সেই ইঙ্গিতই মিলছে। পর পর কয়েক দিন বৃষ্টিতে কিছুটা হলেও প্রাণ জুড়িয়েছিল। তবে তার পর থেকে লাগাতার চড়ছে পারদ। আগামী কয়েক দিন তীব্র দাবদাহ থাকবে বলে আগাম ইঙ্গিত মিলেছে। 

মার্চের গোড়া থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে। তীব্র দাবদাহ শুরু না হলেও, গাত্রদহনের পরিস্থিতি উপস্থিত হয়েছে। বাড়ির বাইরে পা রাখলে অস্বস্তি বোধ হচ্ছে। মঙ্গলবারও সেই রেশ শুধু বজায়ই থাকবে না, তাপমাত্রা ৪০ ডিগ্রির কোটাতেই থাকবে বলে ইঙ্গিত মিলেছে। এ দিন শুকনোই কাটবে দিনভর। তীব্র গরম অনুভূত হবে। রাতের দিকে বোধ হবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই, ঝলমলে পরিষ্কার আকাশ 

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। গায়ে জ্বালা ধরতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বিকেলের দিকে জোরে হাওয়াও বইতে পারে জেলার একাধিক জায়গায়, ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে। তবে তাপমাত্রা এ দিন ৪০-এর কোটা ছুঁয়ে ফেলতে পারে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে মোটামুটি (District Weather Updates)। 

মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে বেলার দিকে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ২৫ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৩৯ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ৪০ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৩ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৩৯ শতাংশ

সামগ্রিক আবহাওয়া-বৃষ্টির সম্ভাবনা নেই, আরও চড়বে পারদ

সূর্যোদয়- সকাল ৫টা বেজে ১৯ মিনিট

সূর্যাস্ত- বিকেল ৫টা বেজে ৫৬ মিনিট

আরও পড়ুন: TMC Politics: জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল! গোয়া, ত্রিপুরায় ভরাডুবির জের?

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

এ দিকে, ফেব্রুয়ারির মাঝামাধি সময় থেকেই বঙ্গ থেকে বিদায় নেয় শীত। তার জায়গায় তাপমাত্রার পারদ লাগাতার চড়তে থাকে। তবে স,সম্প্রতি বৃষ্টির জেরে স্বস্তি পান সকলে। ঠান্ডা ঠান্ডা ভাব থাকায় শেষবেলায় শীতের আমেজটুকু চেটেপুটে নিতে দেখা যায় সকলকে। তবে ২০২৩ সালে গ্রীষ্ম নিয়ে এখন থেকেই উদ্বেগ দেখা দিয়েছে। কারণ এ বারে দীর্ঘমেয়াদি গরমের পাশাপাশি রেকর্ড তাপমাত্রার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। শুধু তাই নয়, যত দিন যাবে পারদ ক্রমশ সহ্যসীমার বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা। তাতে বিশেষত এশিয়ার দেশগুলিতে জলকষ্ট দেখা দেবে বলে সম্প্রতি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget