এক্সপ্লোর

TMC Politics: জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল! গোয়া, ত্রিপুরায় ভরাডুবির জের?

TMC: ২০১৬-য় বাংলা ও উত্তর-পূর্বের ৩ রাজ্যে রাজ্যদলের স্বীকৃতি পায় তৃণমূল। তারপরই তৃণমূলকে জাতীয় দলের মর্যাদা দেয় নির্বাচন কমিশন। ৭ বছরের মাথায় সেই তকমা হারাল তৃণমূল। 

নয়া দিল্লি: জাতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। জাতীয় দলের মর্যাদা লাভের মাপকাঠিতে ঠাঁই হল না বাংলার (West Bengal) শাসক দলের। অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ও মণিপুরে (Manipur) রাজ্য দলের মর্যাদা হারায় তৃণমূল কংগ্রেস (TMC)। সেইজন্য জাতীয় দলের মর্যাদা লাভের মাপকাঠিতে ঠাঁই হল না বাংলার শাসক দলের। ২০১৬ সালে বাংলা, ত্রিপুরা, অরুণাচল, মণিপুরে রাজ্যদলের স্বীকৃতি পায় তৃণমূল। তারপরই তৃণমূলকে জাতীয় দলের মর্যাদা দেয় নির্বাচন কমিশন। ৭ বছরের মাথায় এই তকমা হারাল তৃণমূল কংগ্রেস। 


৪টি রাজ্যে, এতদিন রাজ্যদলের মর্যাদা ছিল তৃণমূল কংগ্রেসের। এখন বাংলা, ত্রিপুরা, মেঘালয়ে রাজ্যদলের তকমা রয়েছে তৃণমূল কংগ্রেসের। জাতীয় দলের মর্যাদা হারাল সিপিআই, এনসিপি-ও। দিল্লির পরে পঞ্জাবে সরকার গড়ে তালিকায় এল আপ। ৪টি রাজ্যে, এখন রাজ্যদলের তকমা পেয়ে জাতীয় দলের তকমা পেল কেজরিওয়ালের দল।                                                                                                        

এদিকে, জাতীয় দলের তকমা খোয়ানোয় তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের। তিনি বলেন, 'তৃণমূল জাতীয় দলের মর্যাদা হারিয়ে এখন আঞ্চলিক দল। মানুষ জানে তৃণমূল সরকার সবথেকে দুর্নীতিগ্রস্ত। তোষণ ও সন্ত্রাসের সরকার তৃণমূলের। তাই তৃণমূলের বিস্তারে দিদির আকাঙ্খা বাস্তবায়িত হল না। এখন সরকারের পতনও সময়ের অপেক্ষা। মানুষ বেশিদিন আর এই সরকারকে বরদাস্ত করবে না', ট্যুইট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

অন্যদিকে, আইনগত ভাবে নির্বাচন কমিশনকে জবাব দেবে তৃণমূল, জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন, 'গা জোয়ারি করে ভোট করলে চলবে না, ভোটে লড়তে হবে', তৃণমূল কর্মীদের বার্তা অভিষেকের

জাতীয় দলের তকমা হারানোয় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। 'ত্রিপুরার ভোটের পরই তৃণমূল জাতীয় দলের মর্যাদা ধরে রাখতে ব্যর্থ হয়। বিষয়টি নিয়ে তখনই সোচ্চার হয়েছিলাম। মুখ্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ তৃণমূলের জাতীয় দলের স্বীকৃতি কেড়ে নেওয়ার জন্য। নামের সামনে থেকে কবে সর্বভারতীয় শব্দবন্ধ সরাবে তৃণমূল?' এআইটিসি-কে ট্যাগ করে ট্যুইট শুভেন্দু অধিকারীর। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
TMC CPM : দিল্লিতে মমতা-বেবি একমঞ্চে, কলকাতার নেতাদের প্রশ্ন, 'তৃণমূলের চুরির দুর্গন্ধ কেন মাখবে লাল ঝান্ডা?'
দিল্লিতে মমতা-বেবি একমঞ্চে, কলকাতার নেতাদের প্রশ্ন, 'তৃণমূলের চুরির দুর্গন্ধ কেন মাখবে লাল ঝান্ডা?'
Boro Maa Naihati : নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
নৈহাটির বড় কালী-কে পুজো দিতে চান? জেনে নিন সময়, পুষ্পাঞ্জলির নিয়ম, প্রসাদ পাওয়ার নিয়ম
Howrah News: মুদির দোকান থেকে 'তোলাবাজি', অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'
মুদির দোকান থেকে 'তোলাবাজি', অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'

ভিডিও

Howrah News: মুদির দোকান থেকে তোলাবাজির টাকা না দেওয়ায় বেধরক মারধর, ঘটনাস্থলে পুলিশ-র‍্যাফ
CEC News: ভোট চুরির অভিযোগ বিরোধীদের, মুখ খুললেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার SY Quraishi
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | #abpananda
KMC News | পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Shamim Ahmed | মমতা-তৃণমূলেই রয়েছেন তিনি, অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক শামিম আহমেদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget