এক্সপ্লোর

Murshidabad Weather Updates: হালকা বৃষ্টির সম্ভাবনা আজ, গরম ততটাও থাকবে না

Murshidabad Weather Today: রবিবার কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, পরিস্থিতি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর? বিশদ জেনে নিন।

বহরমপুর: পূর্বাভাস অনুযায়ী ফের বৃষ্টি নেমেছে। আর তাতেই একধাক্কায় নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার সেই ধারাই বজায় থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা একধাক্কায় কমে ৩৫ ডিগ্রিতে নেমে আসতে পারে।  আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়।

নতুন করে গত কয়েকদিনে তাপমাত্রা ফের ৪০ ডিগ্রির কোটা ছুঁইছুঁই হয়েছিল। কিন্তু বৃষ্টি নামতেই সেই পরিস্থিতি পাল্টে গিয়েছে। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলায়। বেলার দিকে জেলার তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। (Weather update) 

একটানা বৃষ্টির পর চলতি সপ্তাহ থেকেই হাওয়া বদল ঘটছে মুর্শিদাবাদ জেলায়। (Murshidabad Weather)। তবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে আজ জেলায়। 

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে। এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে মুর্শিদাবাদ জেলায়। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আজ। 

আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি

আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে সতর্ক করছেন আবহবিদরা। (District Weather Updates) এবারে গরম দীর্ঘায়িত হতে পারেও বলে আশঙ্কা করছেন তাঁরা, পাশাপাশি সময়ের আগে বর্ষার আগমন ঘটতে এবং তা দীর্ঘমেয়াদি হতে পারে বলেও পূর্বাভাস মিলেছে। 

বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা আরও কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৬৯ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৭৯ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। 

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ৩৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৮ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা- ৭৯ শতাংশ

সামগ্রিক আবহাওয়া- আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে

সূর্যোদয়- সকাল ৪টে বেজে ৫১ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৬টা বেজে ১৬ মিনিট

আরও পড়ুন: OBC Certificate: ২০১০ সালের পরে তৈরি হওয়া প্রায় ৫ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল, নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

তবে ইদানীং কালে তাপমাত্রার যে পরিবর্তন চোখে পড়ছে, তা আগে কখনও দেখা যায়নি বলে মত আবহবিদদের। এবছর শীতের মেয়াদ যেমন দীর্ঘায়িত হয়, তেমনই মাঝ চৈত্রেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে হু হু করে। এ বছর বর্ষার আগমনও সময়ের আগে ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তাঁরা। ইতিমধ্যেই সেই নিয়ে আশঙ্কাবার্তা শুনিয়েছেন বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget