এক্সপ্লোর

Murshidabad Weather Updates: দফায় দফায় বৃষ্টি হতে পারে আজ, বজ্রবিদ্যুতের প্রকোপ থাকবে, জানাল আবহাওয়া দফতর

Murshidabad Weather Today: মঙ্গলবার কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, পরিস্থিতি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর? বিশদ জেনে নিন।

বহরমপুর: কেরলে ঢুকে গিয়েছে বর্ষা। বানভাসি উত্তর-পূর্বের একাধিক রাজ্য। দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ নিয়ে টালমাটাল অবস্থা এখনও। কারণ একটানা তাপপ্রবাহের সঙ্গে যুঝে চলেছে রাজ্যের একাদিক জেলা। তবে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎৃসহ বৃষ্টি হতে পারে। আজ জেলার তাপমাত্রার পারদও এর ফলে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আর্দ্রতাজনিত অস্বস্তও থাকবে। (Murshidabad Weather Updates) 

বর্ষা আসছে আসছে করেও বৃষ্টি থেকে এযাবৎ বঞ্চিত রয়েছে জেলা। মাঝে একটু আধটু বৃষ্টি হলেও, ঘূর্ণিঝড়ের দৌলতে সম্প্রতি ভেসেছে রাজ্যের একাধিক এলাকা। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশেপাশে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে। (Murshidabad Weather)  এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে মুর্শিদাবাদ জেলায়। আজ সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭০ শতাংশ। ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে রাতের দিকে বৃষ্টির।

আজ দফায় দফায় বৃষ্টি হতে পারে

আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে সতর্ক করছেন আবহবিদরা। (District Weather Updates) এবারে বর্ষা দীর্ঘায়িত হতে পারেও বলে আশঙ্কা করছেন তাঁরা, পাশাপাশি সময়ের আগে বর্ষার আগমন ঘটতে এবং তা দীর্ঘমেয়াদি হতে পারে বলেও পূর্বাভাস মিলেছে। 

মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা আরও কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৬৭ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৮১ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। 

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ৩৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৯ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা- ৮১ শতাংশ

সামগ্রিক আবহাওয়া- আজ দফায় দফায় বৃষ্টি

সূর্যোদয়- সকাল ৪টে বেজে ৫০ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৬টা বেজে ২৮ মিনিট

আরও পড়ুন: Britannia: তারাতলায় বন্ধ ব্রিটানিয়া কোম্পানির কারখানা, কর্মহীন একাধিক

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

তবে ইদানীং কালে তাপমাত্রার যে পরিবর্তন চোখে পড়ছে, তা আগে কখনও দেখা যায়নি বলে মত আবহবিদদের। এবছর শীতের মেয়াদ যেমন দীর্ঘায়িত হয়, তেমনই মাঝ চৈত্রেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে হু হু করে। এ বছর বর্ষার আগমনও সময়ের আগে ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন আবহবিদরা। কিন্তু তীব্র তাপপ্রবাহের জেরে তা ঘটেনি। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তাঁরা। ইতিমধ্যেই সেই নিয়ে আশঙ্কাবার্তা শুনিয়েছেন বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
Delimitation Bill: আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
TMC News: কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget