এক্সপ্লোর

Murshidabad Weather Updates: গরম থেকে মুক্তি নেই আজও, হালকা বৃষ্টিতে ভিজতে পারে মাটি

Murshidabad Weather Today: শনিবার কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, পরিস্থিতি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর? বিশদ জেনে নিন।

বহরমপুর: আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়, তার জেরে শনি থেকে সোমবার পর্যন্ত উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রবল বেগে আছড়ে পড়তে পারে ঝড়ও। আশেপাশের এলাকাতেও এর প্রভাব পড়তে পারে। শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলায়। এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হালকা বৃষ্টি যদিও বা হয়, শনিবারও পারদ চড়তে পারে মুর্শিদাবাদে। বেলার দিকে জেলার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই হবে। সেই সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও (Weather update) 

চলতি সপ্তাহ থেকেই হাওয়া বদল ঘটছে মুর্শিদাবাদ জেলায়। (Murshidabad Weather)। তবে পুরোদস্তুর বর্ষা এখনও নামেনি। এদিন ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে হাওয়াও বইতে পারে আজ জেলায়। 

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে মুর্শিদাবাদ জেলায়। বেলার দিকে ভালই গরম থাকবে

আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে সতর্ক করছেন আবহবিদরা। (District Weather Updates) এবারে গরম দীর্ঘায়িত হতে পারেও বলে আশঙ্কা করছেন তাঁরা, পাশাপাশি সময়ের আগে বর্ষার আগমন ঘটতে এবং তা দীর্ঘমেয়াদি হতে পারে বলেও পূর্বাভাস মিলেছে। 

শনিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা আরও কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৫৯ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৭৪ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। 

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ৩৮ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৯ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা- ৭৪ শতাংশ

সামগ্রিক আবহাওয়া- আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে

সূর্যোদয়- সকাল ৪টে বেজে ৫০ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৬টা বেজে ১৭ মিনিট

আরও পড়ুন: Cyclone Remal Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় , ১৩০ কিমি গতিতে আছড়ে পড়তে পারে; কোন এলাকা দিয়ে যাবে 'রেমাল'

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

তবে ইদানীং কালে তাপমাত্রার যে পরিবর্তন চোখে পড়ছে, তা আগে কখনও দেখা যায়নি বলে মত আবহবিদদের। এবছর শীতের মেয়াদ যেমন দীর্ঘায়িত হয়, তেমনই মাঝ চৈত্রেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে হু হু করে। এ বছর বর্ষার আগমনও সময়ের আগে ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তাঁরা। ইতিমধ্যেই সেই নিয়ে আশঙ্কাবার্তা শুনিয়েছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget