এক্সপ্লোর

Murshidabad Weather Updates: আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এখনই রেহাই নেই গরম থেকে

Murshidabad Weather Today: বৃহস্পতিবার কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, পরিস্থিতি নিয়ে কী বলছে আবহাওয়া দফতর? বিশদ জেনে নিন।

বহরমপুর: কেরলে ঢুকে গিয়েছে বর্ষা। বানভাসি উত্তর-পূর্বের একাধিক রাজ্য। তবে মুর্শিদাবাদে এখনও বৃষ্টির দেখা মেলেনি। বরং একটানা তাপপ্রবাহের সঙ্গে যুঝছে জেলা। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি থাকবে। পাশাপাশি, আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। (Murshidabad Weather Updates) তবে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে জেলা। 

বর্ষা আসছে আসছে করেও বৃষ্টি থেকে এযাবৎ বঞ্চিতই ছিল জেলা। মাঝে একটু আধটু বৃষ্টি হলেও, ঘূর্ণিঝড়ের দৌলতে সম্প্রতি ভেসেছে রাজ্যের একাধিক এলাকা। আজ মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশেপাশে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে। (Murshidabad Weather)  এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে মুর্শিদাবাদ জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। 

আজ বিক্ষিপ্ত বৃষ্টি

আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে সতর্ক করছেন আবহবিদরা। (District Weather Updates) এবারে বর্ষা দীর্ঘায়িত হতে পারেও বলে আশঙ্কা করছেন তাঁরা, পাশাপাশি সময়ের আগে বর্ষার আগমন ঘটতে এবং তা দীর্ঘমেয়াদি হতে পারে বলেও পূর্বাভাস মিলেছে। 

বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা আরও কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৬৮ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৮১ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। 

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ৩৭ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৯ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা- ৮১ শতাংশ

সামগ্রিক আবহাওয়া- আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

সূর্যোদয়- সকাল ৪টে বেজে ৪৮ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৬টা বেজে ২৫ মিনিট

আরও পড়ুন: West Bengal DA: মে নয়, এপ্রিল থেকেই বর্ধিত হারে DA রাজ্য সরকারি কর্মীদের

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

তবে ইদানীং কালে তাপমাত্রার যে পরিবর্তন চোখে পড়ছে, তা আগে কখনও দেখা যায়নি বলে মত আবহবিদদের। এবছর শীতের মেয়াদ যেমন দীর্ঘায়িত হয়, তেমনই মাঝ চৈত্রেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে হু হু করে। এ বছর বর্ষার আগমনও সময়ের আগে ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তাঁরা। ইতিমধ্যেই সেই নিয়ে আশঙ্কাবার্তা শুনিয়েছেন বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

Basanti Extortion: ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট
ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট
West Bengal News Live : রাষ্ট্রবিরোধী শক্তিদের থেকে সতর্ক থাকবেন : মুখ্যমন্ত্রী
রাষ্ট্রবিরোধী শক্তিদের থেকে সতর্ক থাকবেন : মুখ্যমন্ত্রী
Indranil Sen: ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে কসবার বাড়িতে তল্লাশি কলকাতা পুলিশের
ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে কসবার বাড়িতে তল্লাশি কলকাতা পুলিশের
Madan On Abhishek:
"অভিষেকের কাছে আমি বলব, বহু এমন বেআইনি কাজ হয়েছে, যেগুলি আপনি করেছেন", বিস্ফোরক অভিযোগ মদনের

ভিডিও

Saltlake Fire: জিডি আইল্যান্ডে কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা আগুন
Madan Mitra: সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল, মন্তব্য মদন মিত্রের | TMC | ABP Ananda
Kolkata Municipal Election: ডিসেম্বর থেকে পিছিয়ে এবার কি পুরভোট নতুন বছরে?
Food Safety: ফের খাদ্য সুরক্ষা দফতরের অভিযান Durgapur-এ, হোটেল-রেস্তোরাঁ থেকে মিলল পচা খাবার
Train Fire: কর্মভূমি এক্সপ্রেসে আগুন। রাজপুরায় ভস্মীভূত ট্রেনের ৪টি কামরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget