Murshidabad Weather Update: তাপমাত্রা বৃদ্ধিতে বাড়বে অস্বস্তি, বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে
Murshidabad News: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।

বহরমপুর: দেরিতে হলেও পর পর কয়েক দিন বৃষ্টিতে বর্ষা ফিরে এসেছে বলেই মনে করা হয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বৃষ্টির দেখা মেলেনি। বরং তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে। তবে বৃহস্পতিবার বিকেলের পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলায়। তাতে তাপমাত্রাও খানিকটা নামবে বলে আশা করা হচ্ছে। তবে এ দিন জেলার তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরই রয়েছে। বৃষ্টির পাশাপাশি বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এমনই থাকবে মুর্শিদাবাদের সামগ্রিক আবহাওয়া (Murshidabad Weather)।
বিকেলের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদে
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে। বেলা বাড়লে আকাশে রোদ ও মেঘের লুকোচুরিও দেখা যেতে পারে। বিকেলের দিকে বৃষ্টি নামার সম্ভাবনা থাকলেও, তাপমাত্রা বেড়েছে অনেকটাই।
বুবৃহস্পতিবার মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। এ দিন বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬০ শতাংশ। ঘণ্টায় ২৩ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এ দিন জেলায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৮ শতাংশ। রাতে তা বেড়ে ৭৬ শতাংশ হওয়ার সম্ভাবনা।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩৬ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৭ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আর্দ্রতা- ৫৮ শতাংশ
সামগ্রিক আবহাওয়া- আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা বৃদ্ধি
বাতাসের গতিবেগ- ঘণ্টায় ২৩ কিলোমিটার সর্বোচ্চ
সূর্যোদয়ের সময়- ৫টা বেজে ১৩ মিনিট
সূর্যাস্তের সময়-৬টা বেজে ০৮ মিনিট
আরও পড়ুন: Anubrata Mondal: পার্থর পর এবার অনুব্রতরও খামারবাড়ির হদিশ বোলপুরে? কেয়ারটেকারের বিস্ফোরক দাবি
আকাশ মূলত মেঘলা, মেঘ ও রোদের লুকোচুরি
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এ দিকে, সামগ্রিক ভাবে জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তার ফলে কৃষকাজের উপরেও এই অনাবৃষ্টির প্রভাব পড়েছে। তবে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। তাতে আশার আলো দেখছেন কৃষকরা। তবে কয়েক দিন আগেও পর্যন্ত ভারী বর্ষণের আশা করা হলেও, এখন পর্যন্ত তেমনটা চোখে পড়েনি।
Before You Go
Aroop Biswas: "আমি তৃণমূল, তৃণমূল, তৃণমূল", আর যা বললেন অরূপ বিশ্বাস...






















