এক্সপ্লোর

Murshidabad Weather Updates: একটু একটু করে বিদায় নিচ্ছে শীত, আজ কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জানুন

Murshidabad Weather Today: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।

বহরমপুর: দেরি করে আগমন ঘটলেও, চলতি বছরে ভালই দাপট ছিল শীতের। তবে সরস্বতী পুজো কাটতেই একটু একটু করে চড়ছে পারদ। শীত যে বিদায় নিচ্ছে, বোঝা যাচ্ছে ভালই। সোমবারও সেই ধারাই বজায় থাকবে। রাতের দিকে যদিও চাদর গায়ে দিতে হবে। (Murshidabad Weather updates)

নতুন বছরের আগমন ঘটে গিয়েছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ঠান্ডা জাঁকিয়ে পড়ে বাংলায়। তার পর একধাক্কায় পারদপতন হয়েছিল অনেকটাই। কিন্তু গত কয়েক দিনে লাগাতার পারদ চড়ছে। সোমবার মুর্শিদাবাদের (Weather update) সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা আবারও ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে। 

সোমবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে মুর্শিদাবাদ জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে একটু একটু করে তাপমাত্রার পারদ চড়বে। তবে এখনই ঘেমেনেয়ে একাকার হওয়ার মতো পরিস্থিতি নয়। পুরোদস্তুর গরমে এখনও দেরি। 

সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মেঘলা থাকবে।  সকালের দিকে অনুভূত হবে শীত। তবে বেলা বাড়লে গরম অনুভূত হলেও, রাতের দিকে ঠান্ডা থাকবে ভালই। (District Weather Updates)

সোমবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা আরও কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৫৬ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৭৭ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। 

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ২৯ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৫ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৭৭ শতাংশ

সামগ্রিক আবহাওয়া-হালকা বৃষ্টির সম্ভাবনা

সূর্যোদয়- সকাল ৬টা বেজে ০৭ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫টা বেজে ৩৩ মিনিট

আরও পড়ুন: Bankura News: পাইপলাইন বসাতে গিয়ে দফরফা রাস্তার, বড়জোড়ায় অবরোধ, পুলিশের সঙ্গে বচসা

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

এমনিতে সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টির দেখা মেলে না সেভাবে, যদি না প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সাগরে। কিন্তু গত সেপ্টেম্বর অক্টোবরের শুরুতেও বৃষ্টি অব্যাহত ছিল। বর্ষার মেয়াদ দীর্ঘায়িত হওয়াতেই এমনটা ঘটে বলে মত আবহবিদদের। ডিসেম্বরের শুরুতেই শীতের আগমন ঘটে যায়। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ও ঠান্ডার আমেজ রয়েছে ভালই। এবার সেই রেশ কাটছে একটু একটু করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pabitra Kar, Nandigram: শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, এবার পঞ্চায়েতের সদস্যপদও ছাড়লেন পবিত্র কর
শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, এবার পঞ্চায়েতের সদস্যপদও ছাড়লেন পবিত্র কর
কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
RG Kar case : R G কর কাণ্ডে স্ক্যানারে এই চিকিৎসক ! তদন্ত নিয়ে অনিকেত ও উৎপল বন্দ্যোপাধ্যায় কী জানালেন ?
R G কর কাণ্ডে স্ক্যানারে এই চিকিৎসক ! তদন্ত নিয়ে অনিকেত ও উৎপল বন্দ্যোপাধ্যায় কী জানালেন ?
Howrah Station: পরিষ্কার হচ্ছে হাওড়া স্টেশন চত্ত্বর, স্টেশনের সামনে থেকে সরানো হচ্ছে বেআইনি হোর্ডিং ও ব্যানার
পরিষ্কার হচ্ছে হাওড়া স্টেশন চত্ত্বর, স্টেশনের সামনে থেকে সরানো হচ্ছে বেআইনি হোর্ডিং ও ব্যানার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget