এক্সপ্লোর

Bankura News: পাইপলাইন বসাতে গিয়ে দফরফা রাস্তার, বড়জোড়ায় অবরোধ, পুলিশের সঙ্গে বচসা

Gram Sadak Yojana: হাজার হাজার মানুষ রোজ যাতায়াত করেন। ওই রাস্তা দিয়েই দুর্গাপুর শিল্পাঞ্চলে যাতায়াত শ্রমিকদের।

প্রসূন চক্রবর্তী, বড়জোড়া: পাইপলাইন বসাতে গিয়ে পাকা রাস্তার দফারফা। বার বার অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। সেই নিয়ে উত্তাল জোর তরজা বড়জোড়া। রাস্তা নির্মাণের দাবিতে পথে নামতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই পথে নেমেছে CPM. চলে অবরোধ, বিক্ষোভ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গেও তুমুল বচসা বাধে। কিন্তু রাস্তার নির্মাণ না হলে অবরোধ উঠবে না বলে জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। (Bankura News)

বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের ঘটনা। মালিয়াড়া গ্রাম থেকে মেটালি হয়ে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ ওই রাস্তা। এলাকার আট-১০টি গ্রামের ভরসা সেটি। হাজার হাজার মানুষ রোজ যাতায়াত করেন। ওই রাস্তা দিয়েই দুর্গাপুর শিল্পাঞ্চলে যাতায়াত শ্রমিকদের। (Gram Sadak Yojana)

কিন্তু স্থানীয়দের অভিযোগ, গ্রাম সড়ক যোজনার আওতায় কয়েক বছর আগে রাস্তাটির নির্মাণ হয় নতুন করে। বছর দুয়েক আগে রাস্তার অবস্থা বেহাল হয়ে গেলে মেরামতও করে দেয় পূর্ত দফতর। এর পর সম্প্রতি পাইপলাইন বসানোর কাজ শুরু করে জনস্বাস্থ্য কারিগরি দফতর। পাইপলাইন নিয়ে যেতে গিয়ে কার্যত খুঁড়ে ফেলা হয় রাস্তা। পাইপলাইন বসানোর কাজ শেষ হয়ে গেলে, পুনরায় রাস্তা ঠিক করে দেওয়ার পরিবর্তে, ছাইচাপা দেওয়া হয় খোঁড়া অংশে। 

আরও পড়ুন: Aadhaar Card Cancelled: আধার কার্ড বাতিল ! অনিশ্চয়তার মুখে স্নাতক পড়ুয়ার ভবিষ্যৎ

স্থানীয়দের দাবি, এর পর কয়েক দিনও কাটেনি। জলে ধুয়ে, হাওয়ায় উড়ে সেই ছাই সরে যেতেই বেরিয়ে পড়ে রাস্তাটির কঙ্কালসার চেহারা। ভাঙাচোরা সেই রাস্তা দিয়ে যাতায়াত করাই এখন দুঃসাধ্য হয়ে উঠেছে। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এই পরিস্থিতিতে অবিলম্বে রাস্তা মেরামতের দাবিতে কিছুদিন আগে CPM-এর পক্ষ থেকে BDO-কে চিঠি দেওয়া হয়। চিঠিতে কাজ শুরুর জন্য ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় দলের তরফে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও প্রশাসনের তরফে রাস্তা মেরামতে কোনও রকম হেলদোল নেই।

এমন পরিস্থিতিতে রবিবার সকাল থেকে মালিয়াড়ার কাছে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় CPM নেতা-কর্মীরা। বড়জোড়া থানার পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় অবরোধকারীদের। অবরোধকারীদের দাবি, রাস্তার কাজ শুরু না হওয়া পর্যন্ত তাঁরা কোনও ভাবেই আন্দোলন থেকে পিছু হঠবেন না।

তৃণমূলের তরফে CPM-এর এই আন্দোলনকে নোংরা রাজনীতি বলে কটাক্ষ করা হয়েছে। তৃণমূলের দাবি, শনিবার প্রশাসনিক ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছে। সেখানে ওই রাস্তা দ্রুত মেরামতের সিদ্ধান্তের কথা জানিয়েছে বড়জোড়া ব্লক প্রশাসন। তার পরও CPM, BJP-কে সঙ্গে নিয়ে নোংরা খেলায় নেমেছে। সব মিলিয়ে চরমে তরজা।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget