এক্সপ্লোর

Murshidabad Weather Updates: ভোরের দিকে কুয়াশা থাকবে, ঠান্ডা হাওয়া বইবে, তাপমাত্রা ১৫-র নিচে

Murshidabad Weather Today: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।

বহরমপুর: দিল্লিতে শৈতপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। কিন্তু ভরা পৌষে বাংলা থেকে হঠাৎই গায়েব শীত। বছর শেষে ঊর্ধ্বমুখী পারদ। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তুরে হাওয়া। তার জায়গায় পুবালি হাওয়ার দাপট বাড়ায় হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। ফলে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে একটু একটু করে। তার উপর বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে বাংলায় আর শীতের ফেরার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তবে নতুন বছরের শুরুতে তাপমাত্রায় সামান্য পতন দেখা যাচ্ছে।

নতুন বছরের আগমন ঘটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত হাড় কাঁপানো ঠান্ডা টের পায়নি বাংলা। মাঝে একধাক্কায় পারদপতন ঘটলেও, গত কয়েক দিন ধরে তাপমাত্রার ওঠাপড়া বজায় রয়েছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ (Weather update) সর্বোচ্চ তাপমাত্রা  ২৪ ডিগ্রির আশেপাশে থাকলেও, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রির মতো।

বৃহস্পতিবার আকাশ পরিষ্কার থাকবে মুর্শিদাবাদ জেলায়। এদিন আবহাওয়া নাঝামাঝি থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশেই থাকবে দিনে বেলায়। ভোরের দিকে ধোঁয়াশার প্রকোপ থাকতে পারে। বিকেলের পর থেকে নামতে পারে তাপমাত্রা। তবে তাপমাত্রায় খুব বেশি হেরফের থাকবে না আজ।

বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই, আংশিক পরিষ্কার থাকবে

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় আকাশ আংশিক মেঘলা  থাকবে।  শীত তেমন অনুভূত হবে না দিনভর। এমনকি রাতের দিকেও পারদ পতনের তেমন সম্ভাবনা নেই। (District Weather Updates)। 

বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৭০ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৮৫ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। 

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ২৪ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৪ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৮৫ শতাংশ

সামগ্রিক আবহাওয়া-তাপমাত্রায় তেমন হেরফের নেই

সূর্যোদয়- সকাল ৬টা বেজে ২০ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫টা বেজে ০২ মিনিট

আরও পড়ুন: East Midnapore: তালা ভেঙে লুঠ সর্বস্ব, সরকারি আবাসনে ভয়াবহ ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

এমনিতে সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টির দেখা মেলে না সেভাবে, যদি না প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সাগরে। কিন্তু এবারে সেপ্টেম্বর অক্টোবরের শুরুতেও বৃষ্টি অব্যাহত ছিল। বর্ষার মেয়াদ দীর্ঘায়িত হওয়াতেই এমনটা ঘটেছে বলে মত আবহবিদদের। ডিসেম্বরের শুরুতেই শীতের আগমন ঘটে গিয়েছে। বিশেষ করে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নীচে নেমে যাচ্ছে। এবারে হাড় কাঁপানো শীত.ও তাড়াতাড়ি আসতে পারে বলে শোনা যাচ্ছে

সেরা শিরোনাম

GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Nadia BJP: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget