এক্সপ্লোর

Asansol News: আসানসোলের রেল আবাসনে পুলিশকর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Police Officer Death In Asansol: রেল আবাসন থেকে পুলিশ অফিসারের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল আসানসোলে। মৃতের নাম নিতাই হালদার। কী ভাবে মৃত্যু, সে ব্যাপারে এখনও মুখে কুলুপ পুলিশের।

কৌশিক গাঁতাইত, আসানসোল: রেল আবাসন (rail quarter) থেকে পুলিশ অফিসারের (police officer) দেহ (body) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল আসানসোলে (asansol)।

কেন চাঞ্চল্য?

পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিতাই হালদার। আসানসোল উত্তর থানার ফৈয়জ-ই-আম ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত কাল রাতে নাইট শিফট সেরে আজ সকালেই ফিরে আসেন মহুল ডাঙার রেল আবাসনে। দুপুর দুটো নাগাদ ফের অফিস যাওয়ার কথা ছিল। কিন্তু যাননি। সহকর্মীদের সন্দেহ হয়। নিতাইকে খুঁজতে আসেন অন্য পুলিশকর্মীরা। এর পরই চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ে এলাকায়।
আসানসোল উত্তর থানার ফৈয়জ-ই-আম ফাঁড়িতে অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর বা এএসআই পদে কর্মরত ছিলেন নিতাই। মহুয়া ডাঙার রেল আবাসনে একাই থাকতেন। কী ভাবে হঠাৎ তাঁর মৃত্য়ু এই নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছে পুলিশ। আসানসোল জেলা হাসপাতালে তাঁর ময়নাতদন্ত হওয়ার কথা। তার পরই হয়তো কিছু জানা যাবে, ধারণা একাংশের।

কোথায় রহস্য?

এদিকে নিতাই হালদারের বাড়ির লোক সম্পর্কেও কিছু জানা যায়নি। সব মিলিয়ে এএসআইয়ের মৃত্যু ঘিরে সন্দেহ ঘনীভূত হচ্ছে। সূত্রে খবর, আজ অন্য পুলিশকর্মীরা তাঁকে খুঁজতে এসে রেল আবাসনে পাঁচিল টপকে ঘরে ঢোকেন। দেখেন, আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছেন এএসআই। পরে হাসপাতাল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 
পুলিশকর্মীর সন্দেহজনক মৃত্য়ু রাজ্যে একেবারে নতুন নয়। গত মে মাসেও ডিউটি থেকে ফেরার পথে ডায়মন্ড হারবারে রহস্যমৃত্যু হয় সমীর দাস নামে এক এএসআইয়ের। হাওড়ার বাসিন্দা সমীর দাস ডায়মন্ড হারবার থানার এএসআই পদে কর্মরত ছিলেন। ৩১ মে সকালে সেখানকারই একটি পেট্রোল পাম্পের সামনে রাস্তার ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। এই মৃত্যুর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা পরিবারের। যদিও পুলিশের দাবি, বাসের ধাক্কায় মারা গিয়েছেন সমীর।

আরও পড়ুন:বোনকে 'শ্লীলতাহানির চেষ্টা', সম্ভ্রম বাঁচাতে অভিযুক্তকে হত্যা করল দাদা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget