এক্সপ্লোর

North 24 Parganas: নাগেরবাজারে বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্য, অজ্ঞাতপরিচয় যুবকের খোঁজে পুলিশ

Dumdum News: স্থানীয়দের দাবি, রবিবার সন্ধেয় এক অজ্ঞাতপরিচয় যুবককে কল্যাণবাবুর বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়।

ব্রতদীপ ভট্টাচার্য, দমদম: নাগেরবাজারের (Nagerbazar Death News) নয়াপট্টি এলাকায় নিজের বাগানবাড়িতে বৃদ্ধের রহস্যমৃত্যুর ঘটনায় এক অজ্ঞাতপরিচয় যুবকের খোঁজ করছে পুলিশ। বাইরে থেকে তালাবন্ধ ছিল বাগানবাড়ি। গতকাল রাতে সেখান থেকে তালা ভেঙে ৭২ বছরের কল্যাণ ভট্টাচার্যর পচাগলা  মৃতদেহ উদ্ধার হয়। খোঁজ মিলছে না বৃদ্ধের গাড়ি এবং পোষ্যটির। ঘটনায় খুনের মামলা রুজু করেছে নাগেরবাজার থানার পুলিশ (Nagerbazar Police Station)।

নিজের বাগানবাড়িতে বৃদ্ধের রহস্যমৃত্যু: স্থানীয়দের দাবি, রবিবার সন্ধেয় এক অজ্ঞাতপরিচয় যুবককে কল্যাণবাবুর বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। সামনের গেটে তালা ঝোলায়, নিজেকে গাড়ি চালক পরিচয় দিয়ে বাড়িতে ঢোকার বিকল্প রাস্তা জানতে চান ওই যুবক। বাড়ির পিছনের গেট দেখিয়ে দেন স্থানীয়রা। তারপর থেকে যুবককে আর দেখা যায়নি। রাতে বাড়ির সামনের গেট দিয়ে কল্যাণবাবুর গাড়িটিকে বেরিয়ে যেতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। এর মধ্যে ফোনে যোগাযোগ করতে না পেরে, গতকাল বৃদ্ধের আত্মীয়রা নাগেরবাজারে এসে দেখেন বাড়ি বাইরে থেকে তালা বন্ধ এবং ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ গিয়ে তালা ভেঙে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে। 

এদিকে কসবার স্কুলে দশম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যুর তদন্তে নজরদারি করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রজেক্ট তৈরি নিয়ে শিক্ষকের সঙ্গে কথা কাটাকাটি হয়, ওই ছাত্র শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহার করে।এমনই দাবি করছে স্কুল কর্তৃপক্ষ। তার মানেই, এই ঘটনার পর কি আত্মহত্যা করেছে সে? প্রশ্ন তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

গত ৪ সেপ্টেম্বর কসবার সিলভার পয়েন্ট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র শেখ শানের মৃত্যু হয়। 'প্রতিশোধ' নিতে খুনের অভিযোগ করে মৃত ছাত্রের পরিবার। দফায় দফায় থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষাকর্মীকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কসবা থানার পুলিশ মৃত ছাত্রের কয়েকজন সহপাঠীর সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলে। এরপর, চলতি সপ্তাহের সোমবার পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃত পড়ুয়ার পরিবার। পাশাপাশি ছাত্রের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতেও সরব হন তাঁরা বাবা। সেই মামলায়, মঙ্গলবার বিচারপতি সেনগুপ্ত তদন্তে নজরদারি করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: Municipality Recruitment Scam: কোন পদে, কীভাবে নিয়োগ? একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব সিবিআইয়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Banglar Bari: আজই নবান্ন থেকে দেওয়া হবে এই সরকারি প্রকল্পের টাকা, লক্ষ্মীবারে হতে চলেছে লক্ষ্মীলাভ
আজই নবান্ন থেকে দেওয়া হবে এই সরকারি প্রকল্পের টাকা, লক্ষ্মীবারে হতে চলেছে লক্ষ্মীলাভ

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget