এক্সপ্লোর

Nabanna: বৃষ্টির মধ্যেই বাড়ল DVC-র জল ছাড়ার পরিমাণ, বন্যা নিয়ে উদ্বেগ নবান্নর

Weather Update: দক্ষিণবঙ্গজুড়ে বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়। একটানা বৃষ্টি, সঙ্গে বিভিন্ন ব্য়ারেজ থেকে ছাড়া জলে ফুঁসছে দামোদর, অজয়, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ।

কলকাতা: বৃষ্টির মধ্যেই বাড়ছে DVC থেকে জল ছাড়ার পরিমাণ। জল ছাড়তে হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকেও। ফলে, ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দামোদর তীরবর্তী এলাকায়। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে নবান্ন। গ্রীষ্মে জল চাইলে পাওয়া যায় না, কিন্তু ঝাড়খণ্ডে বর্ষা হলেই পশ্চিমবঙ্গকে ভাসানো হয়, অভিযোগ নবান্নর। 

জল ছাড়ছে DVC: কোথাও জলের স্রোতে ভেঙেছে সেতু। কোথাও আবার ভাঙল বাড়ি। দক্ষিণবঙ্গজুড়ে বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়। একটানা বৃষ্টি, সঙ্গে বিভিন্ন ব্য়ারেজ থেকে ছাড়া জলে ফুঁসছে দামোদর, অজয়, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ। গ্রামের পর গ্রাম গৃহবন্দি মানুষ। কোথাও নদীবাঁধে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা। কোথাও আবার থাকতে হচ্ছে জল থই থই বাড়িতেই।এরইমধ্য়ে জল ছাড়তে শুরু করেছে দামোদর ভ্য়ালি কর্পোরেশন, সংক্ষেপে DVC। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হচ্ছে জল। ফলে, দুর্গাপুর ব্যারাজ থেকেও ধাপে ধাপে বাড়ানো হচ্ছে জল ছাড়ার পরিমাণ ।আজ সকাল পর্যন্ত পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ১৪ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে ৬ হাজার কিউসেক জল ছাড়ায় সব মিলিয়ে জল ছাড়া হচ্ছে ১ লক্ষ ২০ হাজার কিউসেক।  এই পরিস্থিতে, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার একাংশে দামোদর তীরবর্তী এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন নবান্ন।

নবান্নর তরফে গতকাল বলা হয়, DVC জল ছাড়ায় ফের বন্য়ার আশঙ্কা দেখা দিতে পারে। সেচের জন্য গ্রীষ্মে প্রয়োজনীয় জল চাইলে পাওয়া যায় না। কিন্তু ঝাড়খণ্ডে বর্ষা হলেই জল ছেড়ে পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্য়োপাধ্য়ায় গতকাল বলেন, "ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফা ভাবে বিগত ৪৮ ঘণ্টা ধরে প্রচুর জল ছাড়ছে। আগামী পাঁচ ছয় তারিখে হাইটাইড হাওড়া খানাকুল গোঘাট উদয়নারায়নপুর আমতা প্রভৃতি অঞ্চল কে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা।'' পাল্টা বিজেপির দাবি, রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতেই ব্যারাজ থেকে জল ছেড়েছে DVC। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "২দিনে রাজ্যকে ৪ বার ডিভিসি জল ছাড়ার বিষয়ে জানিয়েছে DVC। জল ছাড়া নিয়ে মিথ্যাচার। প্লাবনের আশঙ্কা তৈরির পুরো দায় রাজ্য সরকারের''

DVC কেন্দ্রের অধীনস্থ। আর দুর্গাপুর ব্য়ারাজ থেকে জল ছাড়ে রাজ্য়ের সেচ দফতর। ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে, মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ে DVC। সেই জল এসে জমা হয় দুর্গাপুর ব্য়ারাজে। এই পরিস্থিতিতে, দুর্গাপুর ব্য়ারাজ থেকে জল না ছেড়ে আর উপায় থাকে না রাজ্য়ের সেচ দফতরের। ফলে, অত্য়ন্ত উদ্বেগজনক হয়ে ওঠে পরিস্থিতি। যে-কোনও মুহূর্তে তৈরি হতে পারে প্লাবন আশঙ্কা। এদিকে, DVC-র তরফে বলা হয়েছে, মাইথন ও পাঞ্চেত, ২টি জলাধার থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে ৬৫ হাজার এবং মাইথন থেকে ১০ হাজার কিউসেক জল ছাড়ছে DVC। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rampurhat Medical College: টানা বৃষ্টিতে দুর্ভোগ, জলের তলায় হাসপাতালের এক্স-রে রুম

সেরা শিরোনাম

News Live: ফের ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন সঞ্চিতা প্রধান দে
ফের ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন সঞ্চিতা প্রধান দে
Adhir Chowdhury : নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার, অধীর বললেন...
Adhir Chowdhury : নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার, অধীর বললেন...
Samik Bhattacharya:
"তৃণমূল মৃত..", প্রতিক্রিয়া শমীকের
Ritabrata Banerjee : 'এখন আর বলতে কোনও অসুবিধা নেই...', নতুন নাম-প্রতীক নিয়ে যে তথ্য সামনে আনলেন ঋতব্রত...
'এখন আর বলতে কোনও অসুবিধা নেই...', নতুন নাম-প্রতীক নিয়ে যে তথ্য সামনে আনলেন ঋতব্রত...

ভিডিও

Nandigram By-Election। নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-র প্রার্থী। TMC News
Suvendu Adhikari:
Humayun Kabir:
Tapas Roy on TMC:
Rahul Gandhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget