এক্সপ্লোর

Rampurhat Medical College: টানা বৃষ্টিতে দুর্ভোগ, জলের তলায় হাসপাতালের এক্স-রে রুম

West Bengal News: রাতভর টানা বৃষ্টি, আর তাতেই বীরভূমে ফিরল জলছবি। জলমগ্ন রামপুরহাট মেডিক্যাল কলেজের এক্স-রে রুম-সহ আশপাশের অংশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: জলমগ্ন রামপুরহাট মেডিক্যাল কলেজের (Rampurhat Medical College) এক্স-রে রুম। ফলে, পরীক্ষা করাতে এসে ফিরে যেতে হচ্ছে রোগী ও তাঁদের আত্মীয়দের। জল ঢুকেছে তারাপীঠ শ্মশানে। জল জমেছে কঙ্কালিতলা মন্দির চত্বরেও। জলের তলায় একাধিক অস্থায়ী সেতু।

টানা বৃষ্টিতে দুর্ভোগ: রাতভর টানা বৃষ্টি, আর তাতেই বীরভূমে ফিরল জলছবি। জলমগ্ন রামপুরহাট মেডিক্যাল কলেজের এক্স-রে রুম-সহ আশপাশের অংশ। এর ফলে বন্ধ রয়েছে এক্স-রে ও স্ক্যান। পরীক্ষা করাতে এসে ফিরে যাচ্ছেন রোগীরা। এর রোগীর আত্মীয়র অভিযোগ,  বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে পরীক্ষা করাতে হচ্ছে।

রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রামপুরহাট পুরসভা এবং মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করব। দ্বারকা নদীর জল ঢুকেছে তারাপীঠ মহাশ্মশানে। জলমগ্ন অংশে বন্ধ রয়েছে দাহকাজ। জলমগ্ন কঙ্কালিতলা মন্দির চত্বরও। জলের তলায় বীরভূমের সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদীর ২টি অস্থায়ী সেতু। ঝুঁকি নিয়ে, বিপজ্জনকভাবে রেলসেতু ধরে যাতায়াত করছেন স্থানীয়রা। যান চলাচল বন্ধ রয়েছে বোলপুর-রামপুরহাট এবং সাঁইথিয়া-বহরমপুরের মধ্যে।

অন্যদিকে, কুয়ে নদীর জলে ভাসছে লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। সেতু ডুবে যাওয়ায় বিভিন্ন গ্রামের মধ্যে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ। ফাটল ধরেছে কুয়ে নদীর বাঁধে।যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মেরামতি। ইলামবাজারে শাল নদীর জল সেতুর ওপরে উঠে যাওয়ায় পাড়ুই যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। জয়দেবে ভেঙে গেছে অজয় নদীর অস্থায়ী সেতু। এর ফলে, বীরভূমের সঙ্গে দুর্গাপুরের যোগাযোগ ব্যাহত হয়েছে।                          

এদিকে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতালে তাণ্ডব, ইন্টার্ন চিকিৎসককেও মারধরের অভিযোগ উঠল রোগীর আত্মীয়-পরিজনদের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে হামলাকারীদের। ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। পথ দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ঘিরে গতকাল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে তুলকালাম বাধে। চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তোলে মৃতের পরিবার। হাসপাতালের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Weather Update: আগামী কয়েকদিন তুমুল বৃষ্টির পূর্বাভাস! আজ ভাসবে কোন কোন জেলা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget