এক্সপ্লোর

Nabanna: জোড়া কাউন্সিলরের মৃত্যু নিয়ে নবান্নে বৈঠক, ‘শেষ দেখে ছাড়ব' আশ্বাস মুখ্যমন্ত্রীর

Nabanna Meeting: এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা, ডিআইজি-সিআইডির কথা হয়েছে বলে জানা গিয়েছে। 

কলকাতা: রাজ্যে জোড়া কাউন্সিলরের মৃত্যু নিয়ে এবার নবান্নের বৈঠকে হল আলোচনা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক হয়েছে। স্বরাষ্ট্রসচিব, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা চলে বলে সূত্রের খবর। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা, ডিআইজি-সিআইডির কথা হয়েছে বলে জানা গিয়েছে। 

নবান্ন সূত্রে খবর, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় গণ্ডগোল করার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। অশান্তির ঘটনায় রং না দেখে পদক্ষেপ নিতে হবে’। এরপর প্রশাসনিক বৈঠকের পরে ফুরফুরা শরিফের পিরজাদার সঙ্গে বৈঠকও হয়। সেখানে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শেষ দেখে ছাড়ব, কেউ ছাড়া পাবে না, সবাই শাস্তি পাবে। এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, দাবি কাসেম সিদ্দিকির। 

এদিকে, ঝালদায় কংগ্রেস কাউন্সিলরকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি মৃতের পরিবারের। নিহত কাউন্সিলরের স্ত্রীর অভিযোগ, পুরভোটে জয়ের পর তৃণমূলে যোগ দেওয়ার জন্য পুলিশকে দিয়ে চাপ দেওয়া হচ্ছিল। খুনের ঘটনায় মৃতের দাদা ও ভাইপোকে আটক করেছে পুলিশ। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপো দীপক কান্দু এবার তৃণমূলের টিকিটে ২ নম্বর ওয়ার্ডে কাকার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কিন্তু পরাজিত হন। ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ তুলেছে আটক তৃণমূল প্রার্থীর পরিবার। খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ নাকি, পারিবারিক বিবাদ, খতিয়ে দেখছে ঝালদা থানার পুলিশ।

রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এই শ্যুটআউট ঘটে। স্থানীয় পার্কের কাজ দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন সেখানকার ৮ নম্বর ওয়ার্ডের বিজয়ী তৃণমূল প্রার্থী অনুপম দত্ত। সেই সময় দু'টি মোটর সাইকেলে চেপে এসে, তিন-চার জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অনুপম। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার নিজের ৮ নম্বর ওয়ার্ডেরই একটি পার্কের কাজের দেখভাল করতে গিয়েছিলেন অনুপম। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। কিন্তু সেখানে তাঁকে বাঁচানো যায়নি। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget