এক্সপ্লোর

Nabanna : পঞ্চায়েতে দুর্নীতি খুঁজতে নজরদারি নবান্নের, পোর্টালে নাম গোপন রেখে করা যাবে অভিযোগ

Scam : তৈরি করা হচ্ছে কন্ট্রোল রুমও। পাশাপাশি একই পঞ্চায়েতে ৩ বছরের বেশি সময় ধরে বহাল থাকা অফিসারদের অন্যত্র বদলি করা হবে।

সুমন ঘরাই, হাওড়া : বছর ঘুরলেই পঞ্চায়ের ভোট (Panchayet Election)। ভোটের আগে পঞ্চায়েতে দুর্নীতি খুঁজতে নবান্নের ‘ত্রিফলা’ নজরদারি। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নবান্নে তৎপরতা। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশের পর আরও কড়া পদক্ষেপ করার জন্য পদক্ষেপ। 

নবান্নের ত্রিফলা নজরদারি

নবান্নের তরফে দুর্নীতি খুঁজতে তৈরি হচ্ছে ৫টি অডিট টিম। প্রতিটি অডিট টিমে থাকবেন ১ অডিটর, ১ ইঞ্জিনিয়ার ও ১ ডব্লুবিসিএস অফিসার। পাশাপাশি তৈরি হচ্ছে অভিযোগ জানানোর জন্য বিশেষ পোর্টাল। যেখানে পঞ্চায়েতে দুর্নীতি বা সমস্যার কথা সরাসরি জানানো যাবে পোর্টালে
গোপন রাখা হবে অভিযোগকারীর নাম। এছাড়া তৈরি করা হচ্ছে কন্ট্রোল রুমও। দুর্নীতি রুখতে এই ত্রিফলা নজরদারি নিয়েই নামছে নবান্ন। এর পাশাপাশি একই পঞ্চায়েতে ৩ বছরের বেশি সময় ধরে বহাল থাকা অফিসারদের অন্যত্র বদলি করা হবে।

দুর্নীতি তরজা

আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট! তার আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের টাকা না দেওয়ার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। পাল্টা, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলছে বিজেপি। এই অবস্থায়, পঞ্চায়েতে দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে FIR করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। জেলাশাসকদের এমনই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। কেন্দ্রের পর্যবেক্ষক দলের অ্যাডভাইসরির পরই মুখ্যমন্ত্রীর জেলাশাসকদের নির্দেশ দেন ‘দুর্নীতিতে জড়িতদের থেকে টাকা উদ্ধার করতে হবে’।

কেন্দ্রীয় দলের রিপোর্টে দুর্নীতি শঙ্কা

রাজ্যের একাধিক জেলায় ঘুরে ঘুরে কেন্দ্রের ১৫ সদস্যের পর্যবেক্ষক দল একটি রিপোর্ট তৈরি করে। যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে আশঙ্কা, রাজ্যে একাধিক গ্রামনোন্নয়ন প্রকল্পের টাকায় দুর্নীতি হয়েছে। ১০০ দিনের কাজ, বাংলা আবাস যোজনায় সহ গ্রামে গ্রামে সুবিধা পৌঁছে দেওয়ার একাধিক প্রকল্পে গ্রাম পঞ্চায়েত স্তরে দুর্নীতি হয়েছে বলেই ইঙ্গিত ছিল কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা তথ্যসন্ধানী দলের রিপোর্টে। পাশাপাশি সেই রিপোর্টে সরাসরি হুঁশিয়ারি ছিল, কেন্দ্রের তরফে রাজ্যের জন্য যে টাকা বরাদ্দ হয় তা ঠিকমতো কাজে লাগানো না হলে বিভিন্ন গ্রামনোন্নয়ন প্রকল্পের টাকা আর দেওয়া হবে না কেন্দ্রের তরফে। যার পরই পঞ্চায়েতের দুর্নীতি খুঁজতে নবান্নের তৎপরতা বাড়তে শুরু করে।

আরও পড়ুন- টালির চালের ভাড়া বাড়ি থেকে নিউটাউনের ফ্ল্যাট, একাধিক গাড়ি, রকেট গতিতে উত্থান প্রসন্নর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget