এক্সপ্লোর

Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্পে চালু হচ্ছে বিদ্যুৎ নিগমের ‘ওয়েভার স্কিম’, ‘দালাল’ রুখতে পুলিশকে সতর্ক করল নবান্ন

Nabanna: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "চোরেদের রানি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আবার কাল থেকে প্রচার শুরু হবে।"

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা: দীর্ঘদিন বিদ্যুতের বিল বকেয়া, চালু হচ্ছে ‘ওয়েভার স্কিম’। দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পে চালু হচ্ছে বিদ্যুৎ নিগমের ‘ওয়েভার স্কিম’। কাল থেকে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প, ‘দালাল’ রুখতে সতর্কতা। ক্যাম্পে যেন না থাকে কোনও ‘মধ্যস্থতাকারী’, পুলিশকে (Police) সতর্ক করল নবান্ন (Nabanna)। 

এদিকে, মঙ্গলবার যখন গোটা রাজ্যে ফের একবার দুয়ারে সরকার প্রকল্পের সূচনা করতে চলেছে রাজ্য সরকার আর তখন শাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে অস্ত্র করে মানুষের দুয়ারে পৌঁছে যাওয়ার কৌশল নিয়েছে সিপিএম। মঙ্গলবার থেকেই জেলায় জেলায় এই প্রচার অভিযানে নামছে তারা। 

গত বিধানসভা ভোটে সিপিএমের বিপর্যয়ের পরে সাংগঠনিক বিশ্লেষণে স্বীকার করা হয়েছিল, দুয়ারে সরকারের মতো প্রকল্পই ভোট বাক্সে তৃণমূলকে বাড়তি সুবিধা করে দেয়। যাতে চাপা পড়ে যায়  দুর্নীতির মতো ইস্যু। তাই এবার দুর্নীতির অভিযোগকেই সামনে রেখে পঞ্চায়েতের রণবাদ্য বাজিয়ে দিতে চাইছে সিপিএম।

সিপিএম সূত্রের খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের বিরুদ্ধের দুর্নীতির অভিযোগই তাদের ব্রহ্মাস্ত্র। পঞ্চায়েত ধরে ধরে কোথায় কী কী দুর্নীতি হয়েছে, তার তালিকা তৈরি করা হয়েছে। সেই অভিযোগ নিয়েই সিপিএম পৌঁছে যাবে মানুষের দুয়ারে দুয়ারে। প্রচারে সামনে থাকবেন ছাত্র-যুব-শ্রমিক-কৃষক সংগঠনের সদস্যরা।              

আরও পড়ুন, 'ইতিহাসের পুনরাবৃত্তি', পোস্তার ব্রিজ প্রসঙ্গ তুলে মোদিকে খোঁচা ফিরহাদের

সেই সঙ্গে পঞ্চায়েতে ভোট লুঠ রুখতে প্রতিরোধের ডাকও দিয়েছে সিপিএম। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "মানুষের কাছে খালি দুয়ারে সরকার চেয়েছে, কিন্তু পেয়েছে কতটুকু? এর হিসেব সরকারকে দিতে হবে, প্রচুর দুর্নীতি হয়েছে। সেইভাবেই প্রচার করা হবে। দিদিকে বলো প্রোগ্রাম নেয় না কেউ, সেটাও বন্ধ হয়েছে, এটাও হবে।" 

এদিকে, সিপিএমের কৌশলের উল্টোদিকে, সূত্রের খবর। দুয়ারে সরকার প্রকল্পকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখতে সচেষ্ট সরকার। প্রকল্পস্থলে যাতে কোনও মিডলম্যানের উপস্থিতি না থাকে। কেউ যাতে সাধারণ মানুষের কাজ করে দেওয়ার নামে টাকা না নিতে পারে, তা নিশ্চিত করার জন্য নবান্নের নোটিস পৌঁছেছে জেলাশাসকদের কাছে। সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "শূন্য থেকে মহাশূন্যের দিকে এগোচ্ছে সিপিএম। তাই দিশেহারা হয়ে এসব কথা বলছে। আমাদের দুয়ারে সরকার সারা বছরের প্রোগ্রাম। ভোটের আগে দলগুলো যায় মানুষের কাছে, আমাদের সরকার যাচ্ছে মানুষের বাড়ি বাড়ি।" এই প্রেক্ষাপটেই দুয়ারে সরকার প্রকল্প নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির তরজা।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "চোরেদের রানি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আবার কাল থেকে প্রচার শুরু হবে। এই দুয়ারে সরকার ক্যাম্পে, যে যে স্কিমগুলি রয়েছে সেগুলোর মধ্যে একটা দুটো বাদ দিয়ে সবকটি স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের নাম বদল করে দেখানো হবে । যাতে আবার তোলামুলের চোররা আবার পঞ্চায়েতে জেতার লাইসেন্স রিনিউ করতে পারে। 

এদিকে, এই প্রথম দুয়ারে সরকার প্রকল্পে ক্যাম্প খুলতে চলেছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ। অতিরিক্ত বিল আসার কারণ যে সমস্ত গৃহস্থ বা কৃষক, বকেয়া মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁরা যাতে বিদ্যুতের বিলে ছাড় পান, সেই চেষ্টা করা হবে এই ক্যাম্পের মাধ্যমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget