এক্সপ্লোর

Firhad Hakim: 'ইতিহাসের পুনরাবৃত্তি', পোস্তার ব্রিজ প্রসঙ্গ তুলে মোদিকে খোঁচা ফিরহাদের

Firhad on Morbi Bridge: ২০১৬-তে পোস্তায় উড়ালপুল বিপর্যয়ের পরে প্রধানমন্ত্রী এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, দিদি এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড।

কলকাতা: মোরবিতে (Morbi) সেতু বিপর্যয় ঘিরে তরজায় ফিরল পোস্তায় (Posta) উড়ালপুলের প্রসঙ্গ। ২০১৬-তে পোস্তায় উড়ালপুল বিপর্যয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, দিদি এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড। সেকথা মনে করিয়েই এদিন গুজরাতের (Gujarat) ভূমিপুত্র নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খোঁচা দিয়েছে তৃণমূল (TMC)। 

২০১৬ সালের ৩১ মার্চ, পোস্তায় নবনির্মিত উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে। মৃত্যু হয় ২৬ জনের। যে ঘটনার জন্য পূর্বতন বাম আমলকে দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে আলিপুরদুয়ারে নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। সেই সময় নরেন্দ্র মোদি বলেন, "একটা সেতু ভেঙে পড়ল। অনেক মানুষের মৃত্যু হল। আমাকে বলুন, যদি কেউ মারা যান, যদি সেখানে কোনও মুখিয়া পৌঁছলে প্রথম কাজটা কী করেন? আহতদের বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু দিদি কী করলেন? সেখানে পৌঁছেই প্রথম কাজ - এটা তো বামেরা বরাত দিয়েছিল। বলেন, এটা তো অ্যাক্ট অফ গড। দিদি, এটা অ্যাক্ট অফ গড নয়, অ্যাক্ট অফ ফ্রড, ফ্রড।"                 

গুজরাতে ব্রিজ বিপর্যয়ের পরে নরেন্দ্র মোদির সেই সময়কার বক্তব্যের রেশ টেনেই, এখন গুজরাতে সেতু ভেঙে পড়া নিয়ে তীক্ষ্ণ কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল বিধায়ক ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "এখানে একটা ব্রিজ ভেঙে পড়েছিল, ২০১৬ সালে। তখন কটাক্ষ করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী, সমবেদনা না জানিয়ে তখন কটাক্ষ করেছিলেন। হিস্ট্রি রিপিটস্। তখন উনি বলেছিলেন, বাংলা নাকি ডুবে যাচ্ছে, তাই ব্রিজ ভেঙে পড়েছে। আজকে উনি কি বলবেন?"              

আরও পড়ুন, দলীয় কর্মীকে দিয়ে পা টিপিয়ে বিতর্কে তৃণমূলের নেতা, ভাইরাল ভিডিও নিয়ে সরগরম মুর্শিদাবাদের রাজনীতি

নরেন্দ্র মোদির পুরনো বক্তব্যের ভিডিও ট্যুইটারে পোস্ট করে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-ও প্রশ্ন তুলেছেন, মোদিজি মোরবিতে সেতু বিপর্যয় ‘অ্যাক্ট অফ গড’ না কি ‘অ্যাক্ট অফ ফ্রড’? সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "নির্মীয়মাণ পোস্তা ব্রিজ ভেঙে পড়ল, কাটমানির গল্প তো ছিলই। বারে বারে এ কথাটা এসেছে। ২৬ জন মারা যান। তৃণমূলের সরকার। এটা কাটমানি না তার চাইতেও বেশি, এর উত্তর তো প্রধানমন্ত্রী ও তার বাহিনীকে দিতে হবে। গুজরাত মডেল মানে কার্যত ধ্বংস।"                                  

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget